IPL 2024, SRH vs RCB Updates: হোম ম্যাচ হারল হায়দরাবাদ, টানা ৬ ম্যাচে পরাজয়ের পর জয়ের সরণিতে আরসিবি
IPL 2024, SRH vs RCB Updates: আইপিএলে অঙ্কের জটিল সমীকরণেই টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ হায়দরাবাদে তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ।
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে গিয়ে ২৫ রানে জিতেছিল প্যাট কামিন্সের দল। টানা ৬টি ম্যাচ হারার পর আজ ঘুরে দাঁড়িয়ে সম্মান কিছুটা ফিরে পেতে মরিয়া ফাফ দু প্লেসির আরসিবি। ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

জিতল আরসিবি
চলতি আইপিএলে এই প্রথম সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের হোম ম্যাচে পরাস্ত হলো। চার ম্যাচ টানা জেতার পর হার প্যাট কামিন্সদের। আরসিবি টানা ৬টি ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল। ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৯.১ ওভারে ৮৫ রানে পড়ে গিয়েছিল ছয় উইকেট। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ করেন। যদিও বাকিরা ব্যর্থ। ট্রাভিস হেড ১, এইডেন মার্করাম ৭, নীতীশ কুমার রেড্ডি ১৩, হেইনরিখ ক্লাসেন ৭, আবদুল সামাদ ১০ রান করেন। ১২৪ রানে সপ্তম ও ১৪১ রানে পড়ে অষ্টম উইকেট।
প্যাট কামিন্স ১৫ বলে ৩১ রান করেন। ভুবনেশ্বর কুমারের সংগ্রহ ১৩ বলে ১৩। সানরাইজার্স শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। ৩৭ বলে ৪০ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। জয়দেব উনাদকাট ১০ বলে ৮ রানে অপরাজিত থাকেন। স্বপ্নিল সিং ৩ ওভারে ৪০, কর্ণ শর্মা ৪ ওভারে ২৯ ও ক্যামেরন গ্রিন ২ ওভারে ১২ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
উইল জ্যাকস ২ ওভারে ২৩ রান দিয়ে ও যশ দয়াল ৩ ওভারে ১৮ রান খরচ করে নেন একটি করে উইকেট। মহম্মদ সিরাজ নিজের ঘরের মাঠে ৪ ওভারে ২০ রান দেন, উইকেট পাননি। লকি ফার্গুসন ২ ওভারে ২৮ রান দিলেও উইকেট ঝুলিতে পুরতে পারেননি। ৩৫ রানে জয়ের পরেও লাস্ট বয়ের তকমা ঘুচল না আরসিবির।
৯ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৭২১ আরসিবির। ৮ ম্যাচে ৪ পয়েন্ট পাঞ্জাব কিংসের, তারা রয়েছে নয়ে, নেট রান রেট মাইনাস (-) ০.২৯২। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে রইল সানরাইজার্স। টপকাতে পারল না কেকেআরকে।
টার্গেট ২০৭
এদিকে, সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৭ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ তুলল ফাফ ডু প্লেসির দল। বিরাটের ৫৩ ছাড়াও উল্লেখযোগ্য অবদান রজত পাটীদারের। তিনি ২০ বলে ৫০ রান করেন। ফাফ দু প্লেসি ১২বলে ২৫, উইল জ্য়াকস ৯ বলে ৬, মহীপাল লোমরর ৪ বলে ৭, দীনেশ কার্তিক ৬ বলে ১১, স্বপ্নিল সিং ৬ বলে ১২ রান করেন।
ক্যামেরন গ্রিন ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন জয়দেব উনাদকাট। টি নটরাজন নেন ২ উইকেট। প্যাট কামিন্স ও ময়াঙ্ক মার্কণ্ডে একটি করে উইকেট পেয়েছেন।
দিল্লিতে নায়েব
মিচেল মার্শের পরিবর্ত হিসেবে আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নায়েবকে নিল দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইস ৫০ লক্ষ টাকায়। আফগানিস্তানের হয়ে ৬৫টি টি২০ আন্তর্জাতিকে ৮০৭ রান করার পাশাপাশি ২৬টি উইকেট রয়েছে গুলাবদিনের।
The Afghan powerhouse is now a part of DC 💙💪🏼
— Delhi Capitals (@DelhiCapitals) April 25, 2024
Here's welcoming @GbNaib who joins DC as a replacement for Mitch Marsh, who has been ruled out of #IPL2024. pic.twitter.com/1CwbCnuWKz
টস জিতল আরসিবি
টস জিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসিবির একাদশে কোনও পরিবর্তন নেই। কেকেআরের বিরুদ্ধে শেষ বল অবধি যেভাবে দল লড়াই করেছে তাতে খুশি আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। সানরাইজার্সকে স্কোরবোর্ড প্রেসারে ফেলাই লক্ষ্য।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে পারস্পরিক দ্বৈরথে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১৩টিতে, আরসিবি জিতেছে ১০টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। দুই দলের শেষ ৬টি দ্বৈরথের ফল ৩-৩। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে ৮টির মধ্যে মাত্র ২টিতে জিতেছে আরসিবি।












Click it and Unblock the Notifications