IPL 2024: চ্যাম্পিয়ন কেকেআরকে অভিনন্দন মমতা-শুভেন্দুর, আবেগে ভাসছেন রাসেল-আইয়াররা
IPL 2024: আইপিএলে ১০ বছরের ট্রফির খরা মিটিয়ে চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল ৮ উইকেটে, ৫৭ বল বাকি থাকতে।
খেলা শেষ হতেই প্রথমে মেন্টর গৌতম গম্ভীরকে কোলে তুলে নিলেন সুনীল নারিন। এরপর হাসিমুখে নারিনকে কোলে তুলে নিলেন গম্ভীর। কেকেআরের তরুণ ক্রিকেটাররা তখন আবেগে ভাসছেন, অপেক্ষায় পোডিয়ামে ওঠার।

কেকেআরের জয় সুনিশ্চিত হতেই এক্স হ্যান্ডল ও ফেসবুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেকেআর দলকে অভিনন্দন বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনবার খেতাব জয় কেকেআরের। তাও আবার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের দল বলে কথা!
মমতা লেখেন, কলকাতা নাইট রাইডার্সের এই সাফল্যে গোটা বাংলায় সেলিব্রেশন হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্লেয়ার, সাপোর্ট স্টাফ-সহ গোটা ফ্র্যাঞ্চাইজিকেই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য। আগামী দিনেও এমন সাফল্যের জন্য শুভকামনা জানান মমতা।
Kolkata Knight Riders' win has brought about an air of celebration all across Bengal.
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2024
I would like to personally congratulate the players, the support staff and the franchise for their record breaking performance in this season of the IPL.
Wishing for more such enchanting…
বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লেখেন, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়,কোচ,সাপোর্টিং স্টাফ, শাহরুখ খান,সকল কর্মকর্তা ও সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। আবার প্রমাণিত কলকাতা তথা বাংলা সর্বক্ষেত্রেই ভারত সেরা। কেকেআরকে অভিনন্দন বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Many Many Congratulations to all the Players and the Team Management of Kolkata Knight Riders for lifting the 3rd IPL Trophy 🏆 pic.twitter.com/AQgOQp729E
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 26, 2024
আন্দ্রে রাসেল চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি এই প্রথম আইপিএল ফাইনাল খেললেন। বললেন, অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। এই জয় আমার কাছে খুব বড়। সকলেই শৃঙ্খলাবদ্ধ থেকে অভীষ্ট লক্ষ্যের দিকে আমরা এগিয়েছি। এই ফ্র্যাঞ্চাইজি আমার জন্য অনেক কিছু করেছে। আমরা সকলে মিলে ফ্র্যাঞ্চাইজিকে বড় উপহার দিলাম।
রিঙ্কু সিংয়ের কথায়, আমার সাত বছরের স্বপ্ন আজ পূরণ হলো। ঈশ্বরই ঠিক করে রেখেছিলেন আমাদের ট্রফি জয়। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে গত বছর কেকেআরকে নেতৃত্ব দেন নীতীশ রানা। এবার চোটের কারণে তিনি অনেক ম্যাচে খেলতে পারেননি। নীতীশের কথায়, গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর আমি তাঁকে বড় মেসেজ করেছিলাম। তিনি বলেছিলেন, তিনি খুশি হবেন আমরা পোডিয়ামে উঠতে পারলে।
অঙ্গকৃষ রঘুবংশী বলেন, এখনও বিশ্বাসই হচ্ছে না। রাতে নিশ্চিতভাবেই পার্টিতে আরও সেলিব্রেশন হবে। তিনি কতটা খুশি তা বর্ণনা করতে পারেননি হর্ষিত রানা। ভেঙ্কটেশ আইয়ার বলেন, এই জয়ে অবদান রয়েছে সহকারী কোচ অভিষেক নাইয়ারের। অনেক কিছু অনেক সময় নজরে আসে না। কিন্তু সেটা যেন অভিষেকের ক্ষেত্রে না হয় সেটা সুনিশ্চিত করলাম। চ্যাম্পিয়ন হতে পেরে খুবই খুশি।
এবারের আইপিএলে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী তথা স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি সফল বরুণ চক্রবর্তী বলেন, ভারতীয় ক্রিকেটাররা যে ভালো খেলছেন তাতে অবদান রয়েছে অভিষেকের। তিনি অভিষেককে ডেকে নেন।
ফিল সল্ট দেশে ফেরার পর রহমানুল্লাহ গুরবাজ সুযোগ পান। এদিনও তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দেশে মা অসুস্থ ছিলেন। কিন্তু তিনিই বলেছিলেন গুরবাজকে আইপিএল খেলার জন্য। গুরবাজ জানান, মা বাড়িতে বসে খেলা দেখেছেন। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। ম্যাচের আগে মায়ের কাছে জানতে চেয়েছিলাম তিনি কী চান? মায়ের উত্তর ছিল, আমাদের জয়। আমি শুরু থেকে সুযোগ পাব ভাবিনি। কিন্তু বড় টুর্নামেন্ট বলে সব সময় তৈরি ছিলাম যাতে সুযোগ পেলেই দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পারি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications