IPL 2024,LSG vs PBKS: আইপিএলের অভিষেক ম্যাচেই দ্রুততম বল করে নজর কাড়লেন, মায়াঙ্ক যাদবের উত্থানের অজানা গল্প
বিগত দেড় দশকে আইপিএলের মঞ্চ থেকেই ভারতীয় ক্রিকেটে উত্থান হয়েছে একাধিক তারকার। নতুন প্রতিভার সন্ধান পেয়েছে ভারতীয় ক্রিকেট। শনিবার রাতে আরও এক নতুন প্রতিভার উদয় হল আইপিএলের মঞ্চ থেকেই। লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে আগুনে বোলিং করে নজর কাড়লেন মায়াঙ্ক যাদব। দিল্লির এই অনামী বোলার আইপিলের প্রথম ম্যাচেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো পারফর্ম করেছেন মায়াঙ্ক। আইপিএলের মঞ্চে প্রথম দর্শনেই নজর কাড়লেন লখনউ দলের এই পেসার।আইপিএলে নিজের প্রথম উইকেট নেওয়ার কয়েক মিনিট আগে মায়াঙ্কের বলের গতি ছিল ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১১তম ওভারে ঘটনাটি ঘটে যখন যাদব শিখর ধাওয়ানকে মরশুমের দ্রুততম ডেলিভারি করেন। যা হতবাক করে দেয় সমস্ত ক্রিকেটপ্রেমীদের।

কিন্তু কে এই মায়াঙ্ক যাদব? ২০০২ সালের ১৭ই জুন জন্মগ্রহণকারী মায়াঙ্ককে এলএসজি তাদের দলে অন্তর্ভুক্ত করতে আগ্রহী করে। ২০২২ সালের আইপিএল নিলামে লখনউ সুপার জায়ান্টস মায়াঙ্ককে ২০ লক্ষ্য মূল্যে কিনেছিল। তবে চোটের কারণে গত বছর টুর্নামেন্টের বাইরে ছিলেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচেই আইপিএলে অভিষেক হল তাঁর।
আইপিএলের মঞ্চে এই নতুন তারার উদয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ইরফান পাঠান থেকে ব্রেট লি সকলেই ময়ঙ্কের প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা পাচ্ছে লখনউ ফ্র্যাঞ্চাইজিও । মায়াঙ্ক বলেন, "আমি ছোটবেলা থেকে এই কিংবদন্তি খেলোয়াড়দের টিভিতে দেখেছি। আজ তারা আমার প্রশংসা করছে, তাই এটি আমার জন্য একটি বড় বিষয়। আমার বাবা সত্যিই ফাস্ট বোলারদের পছন্দ করতেন, তাই তিনি আমাকে দেখাতেন, ডেল স্টেইন, মরনে মরকেল, মিচেল জনসনকে। তাঁরা কীভাবে বোলিং করেন?'
MAYANK YADAV SPEED ON DEBUT (KMPH):
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 30, 2024
147, 146, 150, 141, 147, 149, 156, 150, 142, 144, 153, 149, 152, 149, 147, 145, 140, 142, 153, 154, 149, 142, 152, 148.
- He is just 21 years old...!!!! 🤯💥 pic.twitter.com/CCPQWRobco
লখনউ সুপার জায়ান্টস টিমের সোশ্যাল মিডিয়া সাইটে শনি-রাতে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। যেখানে লেখা হয়েছিল ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স এতদিন ছিল ৪ হাজার।একটা ম্যাচে মায়াঙ্ক অনবদ্য পারফর্ম করার পর এই ছবিটা রাতারাতি বদলে গিয়েছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে ৫, ১০ মিনিট পর ঢুঁ মারলেই দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর ফলোয়ার্স সংখ্যা। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় মায়াঙ্কের ফলোয়ার্স সংখ্যা প্রায় ৪৯ হাজার ছুঁই ছুঁই।












Click it and Unblock the Notifications