IPL 2024: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য দলে কারা?

IPL 2024: আইপিএলে কাল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে এলএসজি।

অন্যদিকে, ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নীচে দিল্লি ক্যাপিটালস। পারস্পরিক দ্বৈরথের নিরিখেও পরিসংখ্যান দিল্লির উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট।

IPL 2024

আজ অবধি লখনউয়ের বিরুদ্ধে আইপিএলে দিল্লি খেলেছে তিনটি ম্যাচ। তিনটিতেই জয়লাভ করেছে লখনউ সুপার জায়ান্টস। এর মধ্যে লখনউয়ে হয়েছে ২টি ম্যাচ। ২০২২ সালে নভি মুম্বইয়ে প্রথম সাক্ষাতে লখনউ জেতে ৬ উইকেটে। মুম্বইয়ে ফিরতি সাক্ষাতে জয় ৬ রানে।

গত বছরের আইপিএলে লখনউয়ে দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়ে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কালকের ম্যাচে এবং রবিবার কলকাতা নাইট রাইডার্স ম্যাচে স্পিডস্টার ময়াঙ্ক যাদবকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে ময়াঙ্ক চেন্নাই ম্য়াচে খেলতে পারবেন।

কালকের ম্য়াচ জিতলে কেকেআরকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে লখনউ। বড় ব্যবধানে জয় দখলে এনে দিতে পারে শীর্ষস্থান। দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে কালকের ম্যাচে জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং কালকের ম্যাচে কুলদীপ যাদব ও মুকেশ কুমারকে পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে এখনও ফিট নন মিচেল মার্শ। লখনউ সুপার জায়ান্টস তাকিয়ে রয়েছে মহসীন খানের ফিটনেসের দিকেও। আরশাদ খান বা যুধবীর সিংয়ের মধ্যে কাউকে খেলানো হতে পারে। ম্যাট হেনরি বা শামার জোসেফকেও পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে।

কালো মাটির পিচে কালকের ম্যাচটি হবে। ফলে উইকেট মন্থর ও স্পিন সহায়ক হতে পারে। মেঘমুক্ত আকাশ থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ। ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বাতাসে আপেক্ষির আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২১ থেকে ৩৪ শতাংশ।

২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টস ১৮টি হোম ম্যাচের মধ্যে জিতেছে ৯টিতে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস ১৭টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৬টিতে।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, নবীন উল হক, আরশাদ খান। বোলিংয়ের সময় এম সিদ্ধার্থ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, অভিষেক পোড়েল, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, ললিত যাদব, ঝাই রিচার্ডসন, আনরিখ নরকিয়া বা কুলদীপ যাদব, ইশান্ত শর্মা বা মুকেশ কুমার, খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব- কুমার কুশাগ্র

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+