IPL 2024: আইপিএলে ১০ দলে কোন ক্রিকেটারদের বয়স সবচেয়ে বেশি, সর্বকনিষ্ঠ কারা? ধোনি গড়বেন নয়া নজির

IPL 2024: আইপিএল শুরু হচ্ছে কাল চেন্নাইয়ে। চিপকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার তথা সবচেয়ে বেশি বয়সের অধিনায়ক হিসেবে এই ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনি।

IPL 2024

আইপিএলে কাল ধোনি খেলতে নামবেন ৪২ বছর ২৫৯ দিনের মাথায়। যা তাঁকে তুলে নিয়ে যাবে সবচেয়ে বেশি বয়সে আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার তৃতীয় স্থানে। ব্র্যাড হগ ৪৫ বছর ৯২ দিন ও প্রবীণ তাম্বে ৪৪ বছর ২১৯ দিনের মাথায় আইপিএলের ম্যাত খেলেছেন।

মুথাইয়া মুরলীধরন ৪২ বছর ৩৫ দিনের মাথায় আইপিএলে ম্যাচ খেলেছিলেন। কাল মুরলীকে টেক্কা দেবেন মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে বেশি বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটিও থাকবে মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেই। ৩৯ বছর বয়সে আরসিবিকে নেতৃত্ব দেবেন ফাফ দু প্লেসি, তিনি থাকছেন ধোনির পরেই।

৩৮ বছর বয়সে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে ধোনির পরেই থাকবেন শিখর ধাওয়ান।
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ৩১ বছর পূর্ণ করবেন আগামী ৮ মে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার বয়স ৩০। লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের বয়স এখন ৩১, কেকেআরের শ্রেয়স আইয়ারের ২৯, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থের বয়স ৩৬, গুজরাত টাইটান্সের শুভমান গিলের ২৪।

চেন্নাই সুপার কিংসে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার ধোনি, সর্বকনিষ্ঠ আরাবেল্লী অবিনাশ (১৮)। লখনউ সুপার জায়ান্টসের সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার অমিত মিশ্র, সর্বকনিষ্ঠ আরশিন কুলকার্নির বয়স ১৮। আরসিবি অধিনায়ক দু প্লেসির বয়স ৩৯, সর্বকনিষ্ঠ সৌরভ চৌহান (২৩)।

গুজরাত টাইটান্সে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটারের নাম ঋদ্ধিমান সাহা (৩৯), সর্বকনিষ্ঠ নূর আহমেদ (১৮)। মুম্বই ইন্ডিয়ান্সে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার মহম্মদ নবি (৩৮), সর্বকনিষ্ঠ কোয়েনা মাফাকা (১৭)। শিখর ধাওয়ানের (৩৮) পাঞ্জাব কিংসে সর্বকনিষ্ঠ প্রভসিমরন সিং (২৩)।

রাজস্থান রয়্যালসে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (৩৭), সর্বকনিষ্ঠ কুণাল সিং রাঠোর (২১)। দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (৩৭), সর্বকনিষ্ঠ স্বস্তিক চিকারা (১৮)। কেকেআরে সবচেয়ে বেশি বয়স আন্দ্রে রাসেলের (৩৫), সর্বকনিষ্ঠ অঙ্গকৃষ রঘুবংশী (১৮)। সানরাইজার্স হায়দরাবাদে সর্বকনিষ্ঠ নীতীশ রেড্ডি (২০), সবচেয়ে বেশি বয়স ভুবনেশ্বর কুমারের (৩৪)। ৪২ বছর পেরিয়ে যাওয়ার পরে আইপিএল খেলেছেন ইমরান তাহির, ক্রিস গেইলের মতো তারকারাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+