Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: কেকেআরে আইপিএল জেতা কারা রয়েছেন এবারের দলে? তিনটি ফাইনালে নাইট একাদশ কেমন ছিল?

IPL 2024: আইপিএলের ইতিহাসে চতুর্থবার ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে খেতাব জিতেছিল কেকেআর।

২০২১ সালের আইপিএলে ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ফাইনালে উঠেছিল কেকেআর। তবে শেষরক্ষা হয়নি। ১০ বছর পর ট্রফি জয়ের হাতছানি কেকেআরের সামনে।

IPL 2024

২০১২ সালের ২৭ মে চেন্নাইয়ের চিপকে প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। চেন্নাই সুপার কিংসকে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে। সিএসকে ৩ উইকেটে ১৯০ তুলেছিল। কেকেআর ১৯.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৫ উইকেট হারিয়ে। ৪৮ বলে ৮৯ করে ম্যাচের সেরা হন মনবিন্দর বিসলা।

গৌতম গম্ভীরের সেই দলে বিসলা ছাড়াও ছিলেন জ্যাক কালিস, লক্ষ্মীরতন শুক্লা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মনোজ তিওয়ারি, রজত ভাটিয়া, ইকবাল আবদুল্লা, সুনীল নারিন ও ব্রেট লি। এবার চিপকেই ফাইনাল হবে, মে মাসের ২৬ তারিখ।

২০১৪ সালের ১ জুন গম্ভীরের নেতৃত্বেই দ্বিতীয়বার আইপিএল খেতাব জেতে কেকেআর। সেবার বেঙ্গালুরুতে ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারায় কেকেআর। মণীশ পাণ্ডে কেকেআরের হয়ে সর্বাধিক ৯৪ রান করেছিলেন।

সেবারের ফাইনালে কেকেআরের দলে ছিলেন- রবিন উথাপ্পা (উইকেটকিপার), গৌতম গম্ভীর (অধিনায়ক), মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, রায়ান টেন দুশখাতে, সূর্যকুমার যাদব, পীযূষ চাওলা, সুনীল নারিন, মর্নি মরকেল ও উমেশ যাদব।

২০২১ সালের আইপিএল ফাইনালে দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হারে কেকেআর। কেকেআরের হয়ে ফাইনালে খেলেছিলেন শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, রাহুল ত্রিপাঠী, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

২০১২ সালে কেকেআর যখন প্রথমবার চ্যাম্পিয়ন হয় তখন আন্দ্রে রাসেল ছিলেন দিল্লি ডেয়ারডেভিলস। তাঁর কেকেআরে আসা ২০১৪ সালে। সেবার অবশ্য ফাইনালে মাঠে নামা হয়নি রাসেলের। যদিও আইপিএল খেতাব জয়ের পর সতীর্থদের অভিব্যক্তি, আবেগ দেখে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন রাসেল।

গৌতম গম্ভীরের পর কোনও অধিনায়ক আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। তিনি এবার কেকেআরের মেন্টর। দু-বার আইপিএল-জয়ী দলের প্রথম একাদশে থাকা সুনীল নারিন এবার ব্যাটে-বলে দারুণ ছন্দে রয়েছেন। ২০১১ থেকে ২০১৫ সাল অবধি কেকেআরে থাকা রায়ান টেন দুশখাতে এখন কেকেআরের ফিল্ডিং কোচ। তিনিও আইপিএল খেতাব জয়ের স্বাদ পেয়েছেন কেকেআরেই। ২০১৪ সাল থেকে এখনও কেকেআরেই রয়েছেন রাসেল। ২০১৪ সালের ফাইনালে কেকেআরকে খেতাব জেতানোর পিছনে বড় অবদান রাখা মণীশ পাণ্ডেও এবার ফিরেছেন কেকেআর শিবিরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+