IPL 2024: নাইটদের স্বস্তি, ইডেনেই হচ্ছে কেকেআর-রাজস্থান ম্যাচ, বদলে গেল দুটি ম্যাচের দিনক্ষণ
জল্পনার অবসান, ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের দিন পরিবর্তন হল। রাম নবমী উদযাপনের কারণে ১৭ এপ্রিল ইডেনে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ম্যাচের ভেন্যু পরিবর্তন না হলেও দিন পরিবর্তন হল। আইপিএলের সূচিতে সামঞ্জস্য বিধানের জন্য একটি নয় দুটি ম্যাচের দিন পরিবর্তন হল।
রাম নমবীর কারণে ১৭ এপ্রিল ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ নিয়ে সংশয় দেখা য়ায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রাম নবমীর মিছিল বেরোয়। ফলে ওই দিন ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা নিয়ে চিন্তিত ছি কলকাতা পুলিশ। ১৭ এপ্রিল ইডেনে ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিল কলকাতা পুলিশ। সিএবিকে চিঠি দিয়ে তা জানিয়েছে কলকাতা পুলিশ।

আইপিএল গর্ভনিং কাউন্সিল কেকেআর রাজস্থানের ম্যাচ দিন আগে স্থানান্তরিত করেছে। এই ম্যাচটি হবে ১৬ এপ্রিল।এৱফলে ১৬ এপ্রিলের দিল্লি বনাম গুজরাত ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লির বিরুদ্ধে গুজরাতের হোম খেলাটি ১৬ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল হবে। একই দিনে দুটি ম্যাচ হলে তা নিয়ে আপত্তি তোলেন সম্প্রচারকারী সংস্থা।
কলকাতার ম্যাচটি ১৭ এপ্রিল আয়োজন করতে আপত্তি জানিয়েছিল পুলিশ। সিএবি-কে পাঠানো চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, যে হেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত টানা ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। নতুন সূচি অনুসারে ১৪ এপ্রিল ইডেনে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে খেলার একদিন পরই আবার খেলতে নামতে হবে নাইটদের।সূচি অনুসারে নাইটদের ম্যাচগুলি হল, ১৪ এপ্রিল(লখনউ), ১৬ এপ্রিল (রাজস্থান রয়্যালস), ২১ এপ্রিল (বেঙ্গালুরু), ২৬ এপ্রিল (পাঞ্জাব কিংস) এবং ২৯ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস)।
লোকসভা নির্বাচনের মাঝেই চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। ভোটের জন্য যাতে আইপিএলের সূচিতে ব্যাঘাত না ঘটে সে কারণে প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়, এক সপ্তাহের মধ্যে ফের সূচিতে রদবদল হল।












Click it and Unblock the Notifications