IPL 2024, KKR vs RCB Updates: কেকেআর ১ রানে জিতে পয়েন্ট তালিকার দুইয়ে, আরসিবির বিদায়

IPL 2024, KKR vs RCB Updates: প্রবল গরমে ফুটছে বাংলা। ৪১ ডিগ্রি সেলসিয়াসের ইডেনে আজ রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে কেকেআরের সামনে আরসিবি।

কেকেআর জিতলে ফের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে আসবে, আর তাতে বিদায়ঘণ্টা বেজে যাবে আরসিবির। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  KKR vs RCB Updates

Apr 21, 2024, 7:53 pm IST

কেকেআরের রুদ্ধশ্বাস জয়

জয়ের জন্য ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ ওভারে ২৭ রান তুলে ফেলে আরসিবি। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন বিরাট কোহলি। হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড। কোমরের উচ্চতায় বল এসেছিল ভেবে রিভিউ নেন বিরাট। যদিও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্তই দেন। রিপ্লেতে দেখা গিয়েছে বিরাট ক্রিজের বাইরে ছিলেন। বলটিও নীচুতে নামছিল। তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার আগেই আম্পায়ারের কাছে পৌঁছে যান আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। আউট হয়ে সাজঘরে ফেরার আগে মেজাজ হারিয়ে আম্পায়ারকে কিছু বলতেও দেখা যায় বিরাটকে। ড্রেসিংরুমে ঢোকার আগে মাটিতে আছড়ান ব্যাট। কোহলি ৭ বলে ১৮ রান করেন। ফাফ দু প্লেসি ৭ বলে ৭ রান করেন। ৩.১ ওভারে ৩৫ রানে দুই ওপেনারকে হারানোর পর দলকে টানছিলেন উইল জ্যাকস ও রজত পাটীদার। ১১ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ১৩৭। ৫৪ বলে দরকার ছিল ৮৬। কিন্তু সেখান থেকেই ১৩ ওভারে স্কোর পৌঁছয় ৬ উইকেটে ১৫৫ রানে। দ্বাদশ ওভারের প্রথম ও চতুর্থ বলে যথাক্রমে উইল জ্যাকস (৩২ বলে ৫৫) ও রজত পাটীদারকে (২৩ বলে ৫২) ফেরান আন্দ্রে রাসেল। ত্রয়োদশ ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে জোড়া ধাক্কা দেন সুনীল নারিন। ক্যামেরন গ্রিন ৪ বলে ৬ ও মহীপাল লোমরর ৩ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৭.২ ওভারে ১৮৭ রানে পড়ে সপ্তম উইকেট। ১৮ বলে ২৪ রানে হর্ষিত রানার শিকার সুযশ প্রভুদেশাই। ১৯তম ওভারের শেষ বলে দীনেশ কার্তিক আন্দ্রে রাসেলের তৃতীয় শিকার হতেই আরসিবির যাবতীয় আশা শেষ হয়ে যায়। কার্তিক ১৮ বলে ২৫ রান করে আউট হন। শেষ ওভারে আরসিবির দরকার ছিল ২১। আইপিএলের সবচেয়ে দামী মিচেল স্টার্কের জঘন্য বোলিং কেকেআর শিবিরে উৎকণ্ঠা বাড়িয়েছিল। কেকেআর জিতল ১ রানে। ১৯.৫ ওভারে কর্ণ শর্মা ১৮ বলে ২৫ রানে কট অ্যান্ড বোল্ড হন। শেষ বলে ২ রান নিতে গিয়ে লকি ফার্গুসন রান আউট হন। আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন। হর্ষিত রানা ৪ ওভারে ৩৩ ও সুনীল নারিন ৪ ওভারে ৩৪ রান খরচ করে ২টি করে উইকেট দখল করেন। মিচেল মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট পেয়েছেন। স্টার্ক ৩ ওভারে খরচ করেন ৫৫ রান।
Apr 21, 2024, 6:46 pm IST

রাসেলের ধাক্কা

১১.১ ও ১১.৪ ওভারে যথাক্রমে উইল জ্যাকস ও রজত পাটীদারকে ফেরালেন আন্দ্রে রাসেল। আরসিবি ৪ উইকেটে ১৩৮।
Apr 21, 2024, 6:40 pm IST

জবাব আরসিবির

১১ ওভারের শেষে আরসিবি ২ উইকেটে ১৩৭। উইল জ্যাকস ও রজত পাটীদারের অর্ধশতরান।
Apr 21, 2024, 5:31 pm IST

আরসিবির টার্গেট ২২৩

ইডেনে আরসিবিকে জেতার জন্য ২২৩ রানের টার্গেট দিল কেকেআর। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে কেকেআর। ৪.২ ওভারে ফিল সল্ট আউট হন দলের ৫৬ রানের মাথায়। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ১৪ বলে ৪৮। ওপেনিং জুটিতে ওঠে ৫৬। ষষ্ঠ ওভারে দুটি উইকেট হারায় আরসিবি। ৬৬ রানে দ্বিতীয় ও ৭৫ রানে তৃতীয় উইকেট পড়ে। ৫.২ ওভারে নারিনকে ফেরান যশ। ১৫ বলে তিনি করেন ১০। অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট এই ওভারের শেষে তুলে নেন যশ, রঘুবংশী ৪ বলে ৩ রান করেন। দুরন্ত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ভেঙ্কটেশ আইয়ার ৮ বলে ১৬ রান করে ক্যামেরন গ্রিনের শিকার। রিঙ্কু সিং ১৬ বলে ২৪ রান করেন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫০ রান করে আউট হন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১৭.২ ওভারে শ্রেয়সকেও ফেরান গ্রিন। কেকেআর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলল ২২২ রান। শেষ পাঁচ ওভারে ওঠে ৭৩, ১ উইকেট খুইয়ে। আন্দ্রে রাসেল চারটি চারের সাহায্যে ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। রামনদীপ সিং ৯ বলে ২৪ রানে নট আউট থাকলেন, মেরেছেন ২টি করে চার ও ছয়। ক্যামেরন গ্রিন ৪ ওভারে ৩৫ ও যশ দয়াল ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৪০ ও লকি ফার্গুসন ৪ ওভারে ৪৭ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। কর্ণ শর্মা ৪ ওভারে ৩৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।
Apr 21, 2024, 3:31 pm IST

প্রথম ওভার করার ভান বিরাটের

প্রথম ওভার করার ভান বিরাট কোহলির। আম্পায়ারের হাতে টুপি দিয়ে রান আপে। দর্শকরা বিরাট-বিরাট ধ্বনি দিলেন। এরপর ফেরত নিলেন টুপি। নারিনের সঙ্গে কথোপকথন।
Apr 21, 2024, 3:13 pm IST

আরসিবি একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটীদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহীপাল লোমরর, কর্ণ শর্মা, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ, যশ দয়াল।
Apr 21, 2024, 3:12 pm IST

কেকেআরের একাদশ

কলকাতা নাইট রাইডার্স- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
Apr 21, 2024, 3:09 pm IST

টস জিতল আরসিবি

ইডেনে সবুজ জার্সি পরে খেলছে আরসিবি। টস জিতলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। প্রথমে ব্যাটিং কেকেআরের।
Apr 21, 2024, 10:47 am IST

নজিরের দোরগোড়ায় বিরাট

বিরাট কোহলি আজ ৫৬ রান করলে আরসিবি জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করবেন। এর আগে, ২টি আইপিএল দলের বিরুদ্ধে ১ হাজার বা তার বেশি রান রয়েছে কোহলির।
Apr 21, 2024, 10:46 am IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে দুই দলের পারস্পরিক দ্বৈরথে ৩৩টি ম্যাচে কেকেআর জিতেছে ১৯টিতে, আরসিবির জয় ১৪টিতে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। ইডেনে ১১টি ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে সাতটিতে, আরসিবি চারটিতে। ২০২২ সালের পর আইপিএলে আরসিবির কাছে হারেনি কেকেআর। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৪-১ ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+