IPl 2024, KKR vs RCB: আউট বিতর্কে কোহলির পাশেই দু প্লেসি, ইডেনে কেকেআর ক্রিকেটারদের শিক্ষক বিরাট
কখনও রেগে অগ্নি শর্মা হলেন আবার কখনও হতাশায় ভাঙলেন, রাগ-অভিমান ভুলে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন। রবিবাসরীয় বিকেল থেকে সন্ধ্যা নানা রঙের বিরাটকে দেখল ইডেন। প্রিয় ইডেনে বেনজির বিতর্কে জড়ালেন কোহলি। বিরাটের আউট নিয়ে অসন্তোষ রবিবার ইডেনের অন্যতম চর্চিত ইস্যু। তবে সতীর্থকে কিন্তু সমর্থনই জানালেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি।
কেকেআরের ম্যাচে ম্যাচে আউট হওয়ার পর বিরাটকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে। কিছুতেই মানতে চাইছিলেন না যে, তিনি আউট। ডাগআউটে গিয়েও ক্ষুব্ধ বিরাটকে দেখা যায়, সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছেন।আউট হয়ে সাজঘরে ফেরার আগে মেজাজ হারিয়ে আম্পায়ারকে কিছু বলতেও দেখা যায় বিরাটকে। ড্রেসিংরুমে ঢোকার আগে মাটিতে আছড়ান ব্যাট।

আইপিএলে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ নতুন নয়। ওয়াইড বলের ক্ষেত্রেও ডিআরএস নেওয়ার সুযোগ রয়েছে। ইডেনে আম্পায়ারিং নিয়ে বিরাটের অসন্তোষ। হর্ষিত রানার স্লো ফুলটসে তাঁর ক্যাচেই ফেরেন বিরাট কোহলি। যদিও বলের উচ্চতা নিয়ে সন্দেহ ছিল। বিরাট প্রায় বুকের উচ্চতায় বল ট্যাপ করেছিলেন। যা হর্ষিতের হাতে যায়। নো বল চেক করা হয়। বিরাট ক্রিজ ছেড়ে দাঁড়িয়েছিলেন। বল ট্র্যাকার দেখায়, ফুলটসটি ডিপ করছিল।
ম্যাচ শেষে এই বিষয়ে আরসিবি অধিনায়ক বলেন, 'এটা পাগলামী ছিল. নিয়ম তো নিয়মই, বিরাট আর আমি সেই জায়গায় বলকে কোমরের চেয়ে উঁচু মনে করেছিলাম। এই ধরনের সিদ্ধান্তে একটি দল খুশি হয় অন্য দল অখুশি হবে এটাই স্বাভাবিক।'যদিও ম্যাচ শেষে বিরাটকেও দেখা গেল একেবারে ভিন্ন মুডে। কেকেআরের তরুণ ক্রিকেটারদের মাঠেই ক্লাস নিতে শুরু করলেন কিং কোহলি। এমনকি ফের একবার বিতর্ক ভুলে কাছাকাছি এলেন কোহলি-গম্ভীর।
Virat Kohli with KKR youngsters after the match. ❤️ pic.twitter.com/KFiwW0ixAG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 21, 2024
এক-দুই নয়, পরপর ছয়-ছয়টা ম্যাচে পরাস্ত বিরাট কোহলিরা। ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে ম্যাচে বিপক্ষের কাছে প্রতিবারই বিধ্বস্ত আরসিবি। ইডেনেও তার ব্য়তিক্রম হল না। দারুণ লড়াই দিয়েও রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে হারতে হল ডু প্লেসিসদের। ফলে এবারের মতো প্লে অফ স্বপ্ন বিলীন হয়ে গেল আরসিবির।
আরসিবি দলনেতা ফাফ দু প্লেসি বলেন, আমরা যেমন মরিয়া। তাই আমি গর্বিত বলছি। ছেলেরা তাদের সেরাটা দিয়েছে। আমরা জয়ের পথে ফিরে আসার জন্য ঠিক ততটাই মরিয়া। আমাদের একটি অবিশ্বাস্য ফ্যান বেস আছে। আরসিবি স্লোগান সবচেয়ে জোরে। আমরা আমাদের ভক্তদের গর্বিত করতে চাই।'












Click it and Unblock the Notifications