IPL 2024 KKR vs RR: ইডেনে কেকেআর খেলা নিয়ে জটিলতা, রাজস্থানের বিরুদ্ধে নাইটদের ম্যাচ সরতে পারে অন্য শহরে?
এপ্রিল মাসে টানা পাঁচটি হোম ম্যাচ রয়েছে নাইটদের। তারমধ্যে ১৭ তারিখ ইডেনে কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কিন্তু এই ম্যাচ ঘিরেই জটিলতা দেখা দিয়েছে। ইডেন থেকে এই ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
১৭ এপ্রিল দেশজুড়ে পালিত হবে রাম নবমী। রাজ্যের বিভিন্ন স্থানে রাম নবমীর মিছিল বেরোয়। ফলে ওই দিন ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা নিয়ে চিন্তিত কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে ওই দিনে ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিএবিকে চিঠি দিয়ে তা জানিয়েছে কলকাতা পুলিশ।

বিসিসিআই এই ম্যাচ রিসিডিউল করতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে রিপোর্টে। ফ্র্যাঞ্চাইজি, রাজ্য সংস্থা, ব্রডকাস্টার-সহ ম্যাচের সঙ্গে জড়িত সব পক্ষকেই এ ব্যাপারে বোর্ড আভাস দিয়েছে, এমনটাও দাবি করা হয়েছে ক্রিকবাজের রিপোর্টে। বিকল্প শহর হিসাবে এগিয়ে আছে গুয়াহাটি।
সরকারিভাবে এখনও কোনও ঘোষণা ভেসে আসেনি। তবে বিসিসিআইয়ের তরফে দুই ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি সম্প্রচারকারী সংস্থাকে সূচি পরিবর্তনের সম্ভবনা সম্পর্কে অবহিত করেছে।কিন্তু কেকেআর ইডেন থেকে তাদের ম্যাচ সরানোর পক্ষপাতী নয়, তারা চাইছে বিকল্প দিনে ইডেনেই ম্যাচ খেলতে। এব্যাপারে সিএবি ও কেকেআর কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই দফায় সূচি ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম ধাপে ২১ ম্যাচের সূচি প্রকাশ্যে আনা হয়েছিল। তারপর লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হওয়ার পর বাকি লিগের সূচি চূড়ান্ত করা হয়।এপ্রিলে কলকাতার টানা পাঁচটি ম্যাচ রয়েছে। ইডেনে এই পর্বে ১৪ এপ্রিল থেকে শুরু হবে কলকাতার ম্যাচ। পরের চারটি ম্যাচ রয়েছে ১৭ এপ্রিল (রাজস্থান রয়্যালস), ২১ এপ্রিল (বেঙ্গালুরু), ২৬ এপ্রিল (পাঞ্জাব কিংস) এবং ২৯ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস)।
আইপিএলের প্রথম জিতে পয়েন্ট টেবলের মগডালে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস, আর পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। এদিন দিল্লির কাছে হেরে চেন্নাই দুইয়ে নেমে যায়। পয়েন্ট টেবলের মগডালে চড়ে বসে নাইটরা। কেকেআর ২০২৪ আইপিএল মরশুমের প্রথম দুই ম্যাচেই জিতে, চার পয়েন্ট সংগ্রহ করেছে। কেকেআর-এর নেট রানরেট এখন +১.০৪৭।
IPL 2024: বিশ্রামের সুযোগ নেই ধোনির, আইসপ্যাক বেঁধে মাঠকর্মীদের আবদার মেটালেন, অভিষেকদের দিলেন টিপস
কেকেআরের পরবর্তী ম্যাচ বুধবার। বিশাখাপত্তনমে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা। সোমবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর।












Click it and Unblock the Notifications