IPL 2024, KKR vs MI Updates: মুম্বইকে ১৮ রানে হারিয়ে ১৮ পয়েন্টে, ইডেনেই প্লে-অফের টিকিট কনফার্ম কেকেআরের

IPL 2024: আইপিএলে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে নয় নম্বরে।

মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দল হিসেবে এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। আজ তারা নামবে সম্মানরক্ষার লড়াইয়ে। কেকেআরের মিশন শেষ হোম ম্যাচ থেকেই প্লে-অফ সুনিশ্চিত করা। ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  KKR vs MI Updates                                           -

May 12, 2024, 12:44 am IST

প্লে-অফে কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে প্লে-অফ পাকা করল কেকেআর। হার্দিক পাণ্ডিয়ার দলের ওপেনিং জুটি শুরুটা ভালোই করেছিল। টার্গেট ছিল ১৬ ওভারে ১৫৮। ওপেনিং জুটি ভাঙে ৬.৫ ওভারে ৬৫ রানে। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২২ বলে ৪০ করেন ঈশান কিষাণ। কেকেআরকে ম্যাচে ফেরান সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। রোহিত শর্মা ২৪ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ঈশানকে নারিন এবং রোহিতকে বরুণ আউট করেন। বিপজ্জনক সূর্যকুমার যাদবের উইকেটটি তুলে নেন আন্দ্রে রাসেল। সূর্য ১৪ বলে ১১ রান করেন। হার্দিক ৪ বলে ২ রান করে বরুণ চক্রবর্তীর শিকার। ৩ বলে কোনও রান না করে আন্দ্রে রাসেলের দ্বিতীয় শিকার টিম ডেভিড। নেহাল ওয়াধেরা তিন রান করে রান আউট হন। এরপর নমন ধীর নেমে ঝোড়ো ইনিংস খেলায় শেষ ওভারে মুম্বইয়ের জিততে দরকার ছিল ২২। ষোড়শ ওভারের প্রথম বলেই নমনকে ফেরান হর্ষিত রানা। নমন ৬ বলে ১৭ রান করেন। এই ওভারের তৃতীয় বলেই তিলক বর্মাকে (১৭ বলে ৩২) ফেরান হর্ষিত। মুম্বই ইন্ডিয়ান্স শেষ অবধি ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে পৌঁছয়। আনশুল কম্বোজ ২ ও পীযূষ চাওলা ১ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ৩ ওভারে ৩৪, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ ও আন্দ্রে রাসেল ৩ ওভারে ৩৪ রানে ২টি করে উইকেট নেন। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে শীর্ষে থেকেই প্লে-অফ পাকা করল কেকেআর।
May 11, 2024, 10:54 pm IST

টার্গেট ১৫৮

মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য ১৫৮ রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির জেরে ম্যাচের ওভার কমিয়ে ১৬ করা হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১ বলে সর্বাধিক ৪২ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। চোট সারিয়ে দলে ফিরেই ২৩ বলে ৩৩ করেন নীতীশ রানা। আন্দ্রে রাসেল খেলেন ১৪ বলে ২৪ রানের ইনিংস। ওপেনার ফিল সল্ট ৬ রান করেন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন সুনীল নারিন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে সাত রানের বেশি করতে পারেননি। রিঙ্কু সিং করেন ১২ বলে ২০। রামনদীপ সিং ৮ বলে ১৭ ও মিচেল স্টার্ক ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। পীযূষ চাওলা ৩ ওভারে ২৮ রানে নেন ২ উইকেট। জসপ্রীত বুমরাহ ২ উইকেট দখল করেন ৪ ওভারে ৩৯ রান দিয়ে। নুয়ান তুষারা ও আনশুল কম্বোজ ১টি করে উইকেট পেয়েছেন।
May 11, 2024, 9:10 pm IST

মুম্বই ইন্ডিয়ান্স দল

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, আনশুল কম্বোজ, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ, নুয়ান তুষারা। ইমপ্যাক্ট সাব- রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, মহম্মদ নবি, কার্তিকেয় সিং।
May 11, 2024, 9:08 pm IST

কলকাতা নাইট রাইডার্স দল

কলকাতা নাইট রাইডার্স- ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা, অনুকূল রায়, বৈভব অরোরা, অঙ্গকৃষ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ।
May 11, 2024, 9:05 pm IST

কেকেআরে নীতীশ

মুম্বই ইন্ডিয়ান্স দল অপরিবর্তিত। কেকেআর দলে একটি পরিবর্তন, অঙ্গকৃষ রঘুবংশীর জায়গায় খেলবেন নীতীশ রানা।
May 11, 2024, 9:02 pm IST

টস জিতল মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল। ১৬ ওভারের ম্যাচ শুরু রাত ৯টা ১৫ মিনিটে। মাঝে ১০ মিনিটের বিরতি। একজন বোলার ৪ ওভার করতে পারবেন। চারজন বোলার তিন ওভারের বেশি করতে পারবেন না। পাওয়ারপ্লে ওভার ১ থেকে ৫।
May 11, 2024, 8:49 pm IST

১৬ ওভারের ম্য়াচ

টস হবে রাত ৯টায়। ১৬ ওভারের ম্যাচ শুরু রাত ৯টা ১৫ মিনিটে। মাঝে ১০ মিনিটের বিরতি।
May 11, 2024, 8:20 pm IST

KKR vs MI খেলা শুরু হওয়ার সম্ভাবনা

ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। ইডেনে মাঠের কভার পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। ৮.৪৫ মিনিটে মাঠ পরিদর্শন করা হবে। তারপরই ম্যাচ শুরুর সময় জানানো হবে। দুই দল মাঠে ওয়ার্ম আপ করছে। ম্যাচের ওভার কমতে পারে।
May 11, 2024, 7:02 pm IST

KKR vs MI: টস পিছিয়ে গেল

KKR vs MI: টস পিছিয়ে গেল
বৃষ্টির জন্য পিছিয়ে গেল কেকেআর মুম্বই ম্যাচের টস। কভারে ঢাকা গোটা মাঠ। সাতটায় টসের নির্ধারিত সময় থাকলেও তা পিছিয়ে গিয়েছে। শনিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। ম্যাচের আধ ঘণ্টা আগেও কভার ঢাকা রয়েছে গোটা ম্যাচ। বৃষ্টির কারণে আজকের ম্যাচ না হলে ১৭ পয়েন্টে পৌঁছে প্রথম দল হিসাবে প্লে-অফে জায়গা করে নেবে কেকেআর।
May 11, 2024, 11:27 am IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

পারস্পরিক দ্বৈরথের নিরিখে মুম্বই কলকাতার চেয়ে ২৩-১০ ব্যবধানে এগিয়ে। ইডেনে ফলাফলের নিরিখে এগিয়ে ৭-৩-এ। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে রয়েছে ৪-১ ব্যবধানে। গত ৩ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকদের ২৪ রানে হারিয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। কলকাতা নাইট রাইডার্স টানা পঞ্চম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+