IPL 2024: কলকাতা নাইট রাইডার্সে কি শেষ রাসেল-জমানা? গম্ভীর মেন্টর হয়ে টার্গেট করছেন কাদের?
IPL 2024: আইপিএলে কোন দল কাকে ধরে রাখতে চায় তা জানিয়ে দেওয়ার সময়সীমা রয়েছে রবিবার পর্যন্ত। এরই মধ্যে লখনউ সুপার জায়ান্টস থেকে আবেশ খানকে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান থেকে লখনউয়ে গিয়েছে দেবদত্ত পাড়িক্কল।
গৌতম গম্ভীরের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স দু-বার আইপিএল খেতাব জিতেছিল। এবার লখনউ থেকে গম্ভীরকে মেন্টর হিসেবে ছিনিয়ে নিয়েছে কেকেআর। ট্রফির সংখ্যা ২-কে ৩-এ পরিণত করতে গম্ভীরের স্ট্র্যাটেজিতেই বিশেষ আস্থা শাহরুখ খানের দলের।

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স এবার ছেড়ে দিতে চলেছেন বহু যুদ্ধের পোড়খাওয়া সৈনিক আন্দ্রে রাসেলকে। রাসেলর সঙ্গেই ছেড়ে দেওয়া হতে পারে নিউজিল্যান্ডের টিম সাউদিকে। তাঁকে দেড় কোটি টাকায় নিয়েছিল কেকেআর, ২ ম্যাচে ২ উইকেট পেয়েছেন। ১০ কোটি টাকার আরেক কিউয়ি বোলার লকি ফার্গুসন ৩ ম্যাচে ১ উকেট পান। তাঁকেও ছাড়া হতে পারে।
গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসায় তাঁর প্রাক্তন সতীর্থ শাকিব আল হাসানকে কেকেআর রেখে দিতে পারে। তবে বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসের আর কেকেআর জার্সিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে বাংলাদেশিদের উল্লাস এবং চলতি বছরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ক্রিকেটারদের নাও নিতে পারে কেকেআর। একইসঙ্গে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক সারতে পারে কেকেআর।
ভারত-আফগানিস্তান ম্যাচের পর নবীন উল হকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল গম্ভীরকে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। মনে করা হচ্ছে, সাউদি, ফার্গুসনদের ছেড়ে দিয়ে আফগানিস্তানের নবীনকেই টার্গেট করতে পারে কেকেআর। লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক থাকায় এভিন লুইস পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না লখনউয়ে।
লিটন দাসকে ছেড়ে ওয়েস্ট ইন্ডিজের লুইসকে নেওয়ার পরিকল্পনা করতে পারেন গম্ভীর। তবে রহমানুল্লাহ গুরবাজকে কেকেআরকে যে ধরে রাখবে তা নিয়ে বিশেষ সংশয় নেই। রাজস্থান রয়্যালসের থেকে ট্রেডিংয়ের মাধ্যমে যশস্বী জয়সওয়ালকে কেকেআর নেবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। গম্ভীরের তত্ত্বাবধানে নিজেকে আরও ক্ষুরধার করতে পারবেন বাঁহাতি জয়সওয়াল। রিটেনশন লিস্ট সামনে এলে আরও জমজমাট হবে দলবদলের পরিস্থিতি।












Click it and Unblock the Notifications