IPL 2024: বিহু নাচেও সুপারহিট শ্রেয়স-রিঙ্কুরা, কামাখ্যা মন্দিরে পুজো দিল কেকেআর দল, দেখুন‌ ভিডিও

রবিবার অসমের গুয়াহাটিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ইতিমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে নাইটরা। ফলে শেষ ম্যাচ কেকেআরের কাছে নিয়মরক্ষার। শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিল টিম কেকেআর। আর শনিবার সকালে ফুরফুরে মেজাজেই কাটালেন শ্রেয়স আইয়ার-রিঙ্কু সিংরা।

শনিবার সকালে অসমের জাগ্রত কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান কেকেআরের কোচ ও ক্রিকেটাররা। নাইটদের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বরুণ চক্রবর্তীকে কামাখ্যা মন্দির প্রাঙ্গনে। একইসঙ্গে রিঙ্কু সিং সহ আরও কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকেও ছবিতে দেখা যায়। পুজো দেওয়ার পর তাদের ছবি প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে।

কয়েকদিন আগেই লখনউ থেকে ফেরার পথে বিমান বিলম্বের কারণে বারাণসীতে চলে যেতে হয়েছি‌ল নাইটদের। বারাণসীতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন কেকেআর ক্রিকেটাররা। এমনকি বারাণসীতে নৌকাবিহারও করেন। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং প্লে-অফের আগে মা কামাখ্যার আর্শীবাদ প্রার্থী হলেন নাইট ক্রিকেটাররা।

অসম মানেই বিহু, জনপ্রিয় এই লোক নৃত্যের তালে এবার কোমর দোলালেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানারা। শুক্রবার টিম হোটেসলে প্রবেশের সঙ্গে সঙ্গেই অসমীয় রীতি মেনে নাইট দলকে স্বাগত জানানো হয়। অসমের বিশেষ উত্তরীয় প্রদান করা হয় কেকেআর দলেক।সেইসঙ্গে কেকেআর অধিনায়ককে দেওয়া হয় একটি বিশেষ স্মারক। যেখানে কাজিরাঙার এক শৃঙ্গী গণ্ডার, শিঙা এবং অসমীয়া গামছার ছবি রয়েছে।


ক্রিকেট খেলার পাশাপাশি বিহু নাচেও যে কোনও অংশে কম যান না শ্রেয়স-রিঙ্কুরা তা বুঝিয়ে দিলেন। অসমীয়া গানে বিহু নাচে মন জয় করে নিলেন শ্রেয়স-রিঙ্কু-নীতীশরা। কেকেআরের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়ছে হোটেলে ঢোকার সময় বিহু গানের সুরে কোমর দোলাচ্ছেন কেকেআরের তারকা ক্রিকেটাররা।
পাঞ্জাবের কাছে রাজস্থান হারায় কেকেআর একনম্বরে থেকে লিগ পর্ব শেষ করবে নাইটরা।

কোয়ালিফায়ার ১-এ তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। রাজস্থান ম্যাচে কেকেআর পাবে না ফিল সল্টকে। তিনি দেশে ফিরে গিয়েছে‌ন।আগামী মঙ্গলবার এই আহমেদাবাদেই আছে প্রথম কোয়ালিফায়ারের খেলা। প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও এই ম্যাচে কেকেআরের খেলা নিশ্চিত হয়ে গিয়েছে।যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+