Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: কেকেআর এবারই প্রথম! আইপিএলে লিগ পর্বের শেষে সবচেয়ে বেশি শীর্ষে থেকেছে কোন দল?

IPL 2024: পাঞ্জাব কিংসের কাছে রাজস্থান রয়্যালস পরাস্ত হতেই কলকাতা নাইট রাইডার্স চলে গিয়েছে ধরাছোঁয়ার বাইরে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেকেআরের রয়েছে ১৯ পয়েন্ট, যেখানে আর কেউ পৌঁছতে পারবে না।

এই প্রথমবার লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফ খেলবে কেকেআর। রবিবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে আজ ইডেনে প্র্যাকটিস রয়েছে নাইটদের।

IPL 2024

কলকাতা নাইট রাইডার্স যদি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় তাহলে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট দখল করবে। ২০১২ ও ২০১৪ সালের আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। দু-বারই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ছিল তারা। ২০১২ সালে লিগ পর্বে পেয়েছিল ১৬ ম্যাচে ২১ পয়েন্ট। ২০১৪ সালে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট।

আইপিএলের ইতিহাসে লিগ পর্বের শেষে সবচেয়ে বেশিবার পয়েন্ট তালিকার শীর্ষে থেকেছে মুম্বই ইন্ডিয়ান্স। সংখ্যাটা চার। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল খেতাব জিতেছে পাঁচবার। ২০১০ সালের আইপিএলে প্রথমবার পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মুম্বই। এরপর ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও তারাও শীর্ষস্থানে থেকে প্লে-অফ খেলেছিল, তিনবারই চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।

২০২২ ও ২০২৩ সালে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গুজরাত টাইটান্স ফাইনাল অবধি পৌঁছেছিল। তার মধ্যে ২০২২ সালে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে, গতবার রানার-আপ হয়। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর রাজস্থান রয়্যালস কখনও পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফ খেলেনি। ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা, তারপর খেতাবও জেতেনি।

আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইজি তিনটি মরশুমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে পেরেছিল। ২০০৯ ও ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস লিগ পর্বের শেষে ছিল শীর্ষে। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস প্লে-অফ খেলেছিল শীর্ষস্থান দখলে রেখে। চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল খেতাব জিতেছে, তবে তার কোনওটিতেই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল না সিএসকে। ২০১৩ ও ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনির দল প্লে-অফে গিয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে।

২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিগ পর্বের শেষে ১ নম্বরে ছিল, ২০১৪ সালে সেই কীর্তি স্থাপন করে কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৬ সালে গুজরাত লায়ন্স, ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে এবার প্লে-অফে ১ নম্বর দল হিসেবে যাওয়ার তালিকায় নাম লেখাল কেকেআর। রাজস্থান একবার ও মুম্বই ইন্ডিয়ান্স তিনবার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের পর ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। সেই কীর্তি স্পর্শ করতে পারবেন শ্রেয়স আইয়াররা?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+