IPL 2024: নেপথ্যের নায়কদের জন্য পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের, প্রতিটি ভেন্যু পাচ্ছে মোটা অঙ্কের টাকা
কোটিপতি লিগে পুরস্কারের ছড়াছড়ি আইপিএল ফাইনাল শেষে একাধিক বিভাগে পুরস্কৃত করা হলো সেরা ক্রিকেটারদের। একইসঙ্গে সেরা ভেন্যুর জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার জিতে নিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবিবার ফাইনাল শেষে সেরা মাঠকে পুরস্কৃত করা হয়েছিল, সোমবার সকালে জয় শাহ ঘোষণা করলেন মাঠ কর্মী থেকে পিচ প্রস্তুতকারকদের জন্য বড় পুরস্কার।
এবার আইপিএলের যে দশটি ভেন্যুতে খেলা হয়েছে তার মধ্যে সেরা মাঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামকে। গতবার এই পুরস্কার জিতেছিল ইডেন গার্ডেন্স। এবার জিতল হায়দরাবাদের মাঠ। সোমবার আরও একটি পুরস্কারের কথা ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ।

সোশ্যাল মিডিয়ায় বোর্ড সচিব ঘোষণা করেছেন, আইপিএলের নিয়মিত দশটি ভেন্যুকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, তিনটি যে অতিরিক্ত মাঠে এবার খেলা হয়েছে সেই মাঠগুলি কে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। বোর্ডের পক্ষ দেওয়া এই পুরস্কার মূল্য পাবেন মাঠ কর্মী, পিচ প্রস্তুতকারক এবং আইপিএল ম্যাচ আয়োজনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষরা।
আইপিএলের ১০টি নিয়মিত ভেন্যু হল মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, চণ্ডীগড়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লখনউ, আহমেদাবাদ এবং জয়পুর। এই বছর অতিরিক্ত ভেন্যু ছিল গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং ধরমশালা। যখন গুয়াহাটি ছিল রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ভেন্যু, বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের প্রথম পর্বের হোম ম্যাচ আয়োজন করা হয়েছিল।
ধরমশালা কিংস ইলেভেন পাঞ্জাবের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে কাজ করেছিল। এবারের আইপিএলে উচ্চ স্কোরিং ম্যাচের জন্য আলোচনা করা হয়েছে শীর্ষ দলের মোট রেকর্ড দুবার ভেঙে গেছে। এই মরশুমে আটবার পেরিয়েছে ২৫০ রান।












Click it and Unblock the Notifications