IPL 2024: হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বিরাট সিদ্ধান্ত গুজরাত টাইটান্সের! ঋদ্ধিমান সাহাকে কি খেলতে হবে অন্য দলে?
IPL 2024: জল্পনা কল্পনার অবসান। স্লগ ওভারে বাজিমাতও বলা যায়। কয়েক দিন ধরেই জল্পনা চলছিল হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে কিনে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। যা হলে ট্রেডিংয়ে রেকর্ড হতো।
তবে বাস্তবে দেখা গেল গুজরাত টাইটান্সকে প্রথমবারেই আইপিএল খেতাব জেতানো এবং চলতি বছর রানার-আপ করানো অধিনায়ক হার্দিকের ঘর ওয়াপসি হলো না। যদিও ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাত।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল, আইপিএলের সর্বশেষ সংস্করণের পর থেকেই হার্দিকের সঙ্গে কথা চালাচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার ক্রিকেটার হিসেবে উত্তরণে বড় অবদান মুম্বই ইন্ডিয়ান্সের। তাঁকে ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত ২০২২-এর আইপিএলের আগে নিতে হলেও ফের পাণ্ডিয়াকে ফেরাতে ঝাঁপায় মুম্বই।
গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে হার্দিক প্রথম বছরেই নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করান। এ বছর ফাইনালে হার্দিকের টাইটান্স হেরে যায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। হার্দিকই ভারতকে টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে। বিশ্বকাপের সময় পায়ে চোট পেয়েছেন। কামব্যাক করবেন সম্ভবত আইপিএলেই।
কিন্তু ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার যে সময়সীমা ধার্য হয়েছিল তা শেষ হয় আজ বিকেল ৫টায়। তাতে দেখা যায় হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্সেই থাকছেন। তাঁর নামের পাশে অধিনায়ক কথাটিও লেখা। কিন্তু যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে হার্দিকের নাম প্রথমে নেই। ৫ জনের পরে ষষ্ঠ স্থানে। এই বিষয়টি অবাক করছে অনেককেই।
গুজরাত টাইটান্স যে ক্রিকেটারদের ছেড়ে দিল তাঁরা হলেন- যশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল, প্রদীপ সাঙ্গওয়ান, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন শনাকা। এর মধ্যে জোসেফকে ছাড়ার সিদ্ধান্ত সঠিক হলো কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মনে। বাকি নামগুলি নিয়ে খুব একটা অবাক করার মতো বিষয় নেই।
ঋদ্ধিমান সাহাকে ভারতীয় দলে ব্রাত্য রেখে কেএস ভরতের উপর আস্থা দেখাচ্ছেন জাতীয় নির্বাচকরা। যদিও ঋদ্ধিমানকে ধরে রাখল গুজরাত টাইটান্স। ছেড়ে দেওয়া হলো ভরতকে।
গুজরাত টাইটান্সে রইলেন- ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকণ্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, আর সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications