Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: অধি‌নায়ক নাকি মেন্টর, কোন কাজ বেশি কঠিন? সমর্থকদের সামনে গম্ভীরের মন কি বাত

জন্মসূত্রের পর দিল্লির বাসিন্দা হলেও কলকাতা তাঁর কাছে দ্বিতীয় ঘর। আর কলকাতা নাইট রাইডার্স তার প্রাণের দল। কথা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। আইপিএলে কেকেআরের ইতিহাসের সবথেকে সফলতম অধিনায় গম্ভীরয় মাঝে কয়েক বছর এই দলের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চলতি মরশুমে ফের মেন্টর রূপে নাইট শিবিরে আগমন ঘটেছে। তাঁর আগমনে যেন বদলে গিয়েছে কেকেআরের খেলা। এবার চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে কেকেআরকে।

নাইট ফের একবার ভালোবাসা উজার করে দিচ্ছেন প্রিয় গম্ভীর কে শুক্রবার একটি অনুষ্ঠানে কেকেআর ভক্তদের মুখোমুখি হয়েছিলেন গম্ভীর। সেখানে ভক্তদের কাছ থেকে যেমন উপহার পেলেন তেমনই মনের কথা খুলে বললেন।

Gautam Gambhir

এক সমর্থক সুনীল নারিনকে নিয়ে প্রশ্ন করেন, এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'সুনীল নারিনের সঙ্গে আমার বন্ধন অত্যন্ত শক্তিশালী এটা ২০১২ সাল থেকে। ও যখন প্রথমবার দলে এসেছিল আমি তখন অধিনায়ক ছিলাম। আমি আমার মত করে ওকে স্বাগত জানিয়েছিলাম। এবার আমি আবার দলে ফিরলাম ও কিন্তু ওর মতো করি আমাকে স্বাগত জানালো। এটাই হচ্ছে আমাদের বন্ধন।'

একইসঙ্গে গৌতি বলেন, আইপিএলের ইতিহাসে সবথেকে সফলতম বোলার হিসেবে নাম থাকবে নারিনের আর বর্তমানে সফলতম অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা করে নিয়েছে ও। নারিনের সম্পর্কে যত কথা বলা হবে মনে হবে ততই কম হচ্ছে।'

সংস্কার মানা ক্রিকেট মাঠে ক্রিকেটারদের নতুন কোন বিষয় নয় ব্যাতিক্রম নয় গম্ভীরও। এই অনুষ্ঠানে গম্ভীরের একটি সংস্কার প্রকাশ্যে এসেছে। ক্রিকেটার থাককালীন আউট হওয়ার পরও গম্ভীর প্যাড পরেই ডাগ আউটে বসে থাকতেন। এই প্রসঙ্গে বর্তমান নাইট মেন্টর জানিয়েছেন, 'একবার একটি ম্যাচে আমি আউট হয়ে আসার পর প্যাড করেই বসেছিলাম। তারপর সেই ম্যাচটা জিতেছিল কেকেআর এবং এই বছর দল চ্যাম্পিয়ন হয় এরপর থেকে আমি এই একই নীতি অবলম্বন করে আসছি।'

একইসঙ্গে তাঁর বক্তব্য, 'তবে শুধুমাত্র সংস্কার নয় এটার সঙ্গে আমার মানসিকতাও জড়িয়ে আছে কারণ আমি প্যাড আপ করে থাকলে মনে করতাম আরও একবার ব্যাট করতে পার।ব আউট হওয়াকে আমি সবসময় ঘৃণা করতাম তাই আউট হওয়ার পর প্যাড পরে বসে থাকার সময় আমি মনে করতাম আমি আরও একবার ব্যাট করতে না বা সুযোগ পাবো।

দলকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন এবার মেন্টার হিসেবে দায়িত্ব নিয়েছেন, কোনটা বেশি চ্যালেঞ্জের? এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন মেন্টার হিসেবে কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ আমি এখন মাঠের বাইরে বসে থাকি। কিন্তু অধিনায়ক থাকাকালীন মাঠের মধ্যে থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারতাম কিন্তু মাঠের বাইরে থেকে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তবে সব সময় সব কাজে চ্যালেঞ্জিং এটা নিয়ে কোন সন্দেহ নেই।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+