IPL 2024: প্রথম দিনেই লক্ষ্য স্থির করে দিয়েছিলেন, ফাইনালের আগে সমর্থকদের কাছে বিশেষ আবেদন করলেন গম্ভীর
কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের প্রাণের দল। আইপিএলে কেকেআরের ইতিহাসের সবথেকে সফলতম অধিনায় গম্ভীর। মাঝে কয়েক বছর এই দলের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চলতি মরশুমে ফের মেন্টর রূপে নাইট শিবিরে আগমন ঘটেছে। তাঁর আগমনে যেন বদলে গিয়েছে কেকেআরের খেলা। এবার চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে কেকেআরকে। ট্রফি জয় থেকে এক কদম দূরে নাইটরা।
মেন্টর হিসেবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বদল দিয়েছেন নাইটদের মানসিকতা। নাইটদের অনুশীলনের প্রথম দিনেই নিজের বক্তব্যে তাতিয়ে দিয়েছিলেন কেকেআর ক্রিকেটারদের। ফাইনালে উঠার পর সমাজ মাধ্যমে ফের একবার ভাইরাল হয়েছে গুরু গম্ভীরের পুরানো সেই বাণী।

এখানেই থেমে না থেকে গম্ভীর আরও বলেছিলেন, 'প্রত্যেককেই একটা শপথ নিতে হবে। ২৬ মে আমাদের ফাইনাল খেলতেই হবে। ইতিবাচক ভাবেই সবকিছু দেখতে হবে। আজ থেকেই শুরু হোক সেই লড়াই। সেই পথ চলা। আমাদের পরিশ্রম, লড়াই ২৬ মে বা ২৩ মে শুরু করলে চলবে না, প্রথম দিন থেকেই লড়াই-পরিশ্রম শুরু করতে হবে।'
Guru Gambhir envisioned, and the team followed 🫡 pic.twitter.com/gadw4DErea
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
গম্ভীরের এই বক্তব্যটি কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে ফের একবার তুলে ধরা হয়েছে। আইপিএলের গ্রুপ পর্ব-কোয়ালিফায়ারের ম্যাচ জিতে ফাইনালের টিকিট পেয়েছে কেকেআর। দশ বছর পর ট্রফি জয়ের হাতছানি নাইটদের সামনে। সেবার অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছিলেন এবার মেন্টর হিসেবে দলকে জেতানোর লক্ষ্যে গম্ভীর।
রবিবার চিপকের মাঠে বেগনি রঙের ঢেউ চাইছেন গৌতম গম্ভীর। সমর্থকদের কাছে সেই আবেদন নাইটদের মেন্টরের। ফাইনালে উঠে গম্ভীর সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, "২৬ মে বেগনি ঢেউ চাই। কেকেআর পরিবার এগিয়ে এসো।"ধোনি চেন্নাইকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন। এ বারে যদিও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেন্নাইকে। গত বারের চ্যাম্পিয়ন ছিল সিএসকে। এবার ধোনির ডেরায় বেগুনি রঙের বিপ্লব চাইছেন গম্ভীর।
Need a purple wave on May 26! Come on KKR fam! 💜💜 pic.twitter.com/gLVsgso4Ib
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) May 21, 2024
আইপিএলে গম্ভীরের কেরিয়ার বর্ণময়। দুইবার অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছেন। তিনবার অধিনায়ক হিসেবে প্লে-অফে খেলেছেন। তিন বার মেন্টর হিসেবে প্লে-অফে নিয়ে গিয়েছেন দলকে। এবার মেন্টর হিসেবে দলকে ফাইনালে নিয়ে গেলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications