IPL 2024: মনের মানুষকে দিতে পারছিলেন না প্রস্তাব, ফ্যান গার্লের সমস্যার সমাধান হাসি মুখে করে দিলেন গম্ভীর
আইপিএলে কেকেআরের ইতিহাসের সবথেকে সফলতম অধিনায় গম্ভীর মাঝে কয়েক বছর এই দলের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চলতি মরশুমে ফের মেন্টর রূপে নাইট শিবিরে আগমন ঘটেছে। তাঁর আগমনে যেন বদলে গিয়েছে কেকেআরের খেলা। এবার চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে কেকেআরকে। মাঠের বাইরেও সমর্থকরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন গৌতম গম্ভীরদের।
গৌতম গম্ভীরকে অবশ্যই একজন সুখী মানুষ হতে হবে। তিনি কলকাতা নাইট রাইডার্সকে একজন পরামর্শদাতা হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে, কেকেআর আইপিএলের পয়েন্ট টেবিলে টপ টু-তে স্থান নিশ্চিত করেছে। কেকেআর ফাইনালে খেলার সুযোগ পাবে দুটি। গৌতম গম্ভীরের অধীনে, এর আগে কেকেআর দুইবার আইপিএল জিতেছিল। এবার নাইট রাইডার্স দলটি আক্রমনাত্মক এবং বাকিদের চেয়ে অনেক ভালো খেলছে।শুধুমাত্র রাজস্থান এখন পর্যন্ত, কেকেআরের ভারসাম্য এবং ধারাবাহিকতার কাছাকাছি আসতে পারে।

এরই মাঝে কেকেআরের এক ভক্তের কাছ থেকে অদ্ভুত অনুরোধ পেলেন গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ছবি। ফটোতে দেখা যায় যে একটি প্ল্যাকার্ড হাতে ইডেনের গ্যালারিতে দাঁড়িয়ে আছেন মহিলা সমর্থকটি। তাঁর প্ল্যাকার্ডে লেখা রয়েছে: "আমি আমার মনের মানুষের কাছে কোনও প্রেমের প্রস্তাব দেব না, যতক্ষণ না গম্ভীর হাসে।"
গম্ভীর তাঁর হাসির ছবি এবং ক্যাপশন সহ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন 'এবার তুমি করতে পার'।জন্মসূত্রের পর দিল্লির বাসিন্দা হলেও কলকাতা তাঁর কাছে দ্বিতীয় ঘর। আর কলকাতা নাইট রাইডার্স তার প্রাণের দল।নাইট ফের একবার ভালোবাসা উজার করে দিচ্ছেন প্রিয় গম্ভীরকে।
এদিকে সমালোচনায় জর্জরিত হার্দিকের পাশে দাঁড়িয়েছেন গম্ভীর। একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন গম্ভীর। নাইট মেন্টর জানান, যাঁরা সমালোচনা করছেন, তাঁরাও অধিনায়ক হিসেবে সফল নন। অধিনায়ক হিসেবে তাঁরাও ব্যর্থ। গম্ভীরের নিশানায় ছিলেন কেভিন পিটানরসন এবং এবি ডিভিলিয়ার্স।
গম্ভীর বলেছিলেন, "সমালোচকরা কী বলল সেটা বড় কথা নয়। এটা তাদের কাজ। আমার মতে কোনও অধিনায়কের সাফল্য বা ব্যর্থতা তার দলের উপর নির্ভর করে। যদি মুম্বই এ বার ভাল খেলত তা হলে সবাই পাণ্ডিয়ার অধিনায়কত্বের প্রশংসা করত। মুম্বই ভাল খেলতে পারছে না বলে সবাই হার্দিককে নিয়ে প্রশ্ন তুলছে।"
গম্ভীর আরও বলেন, "প্রতি দিন, প্রতিটা ম্যাচের পরে হার্দিককে নিয়ে তীব্র সমালোচনা করা ঠিক হচ্ছে না। যারা ওর সমালোচনা করছে তারা নিজেরা অধিনায়ক হিসাবে কতটা সফল? ডিভিলিয়ার্স বা পিটারসেনের নেতৃত্ব দল দারুণ কিছু করেছে, এমনটা আমার মনে পড়ছে না।' যদিও পিটারসন গম্ভীরকে পাল্টা জবাব দিয়েছেন এবং মেনেও নিয়েছেন তিনি ভালো অধিনায়ক নন। সব মিলিয়ে ফের বিতর্কের মুখে গম্ভীর












Click it and Unblock the Notifications