IPL 2024: স্বদেশী ব্রিগেডে জোর, বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে ছাঁটাই করছে রাজস্থান! ধরে রাখছে কাদের?
বিশ্বকাপ পর্ব মিটতেই শুরু হয়ে গিয়েছে আইপিএল নিয়ে চর্চা। রবিবারের মধ্যেই দলগুলিকে বিসিসিআইয়ের কাছে পাঠিয়ে দিতে হবে ক্রিকেটারদের তালিকা। নিলামের আগে কাদের ধরে রাখল দলগুলি তা চূড়ান্ত হয়ে যাবে রবিবার সন্ধ্যার মধ্যেই। প্রত্যেক দলই শেষ মুহূর্তের অঙ্ক কষতে ব্যস্ত। ব্যতিক্রম নয় রাজস্থান রয়্যালসও।
মরু রাজ্যের দলটি নিলামের আগে কাদের ধরে রাখছে আর কোন ক্রিকেটারদের ছাঁটাই করছে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ এই দলে আছেন সঞ্জু স্যামসন, অশ্বিন, অ্যাডাম জাম্পা, যশস্বী জয়সওয়ালের মতো তারকারা। এই দলের একাধিক ক্রিকেটারের দিকে নজর আছে অন্য ফ্রাঞ্চাইজিগুলির। মিনি নিলামের আগে রাজস্থান রয়্যালস দল কাদের ধরে রাখছে আর কাদের ছাঁটাই করছে, সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তবে একাধিক বিদেশি ক্রিকেটারকে ছাঁটাই করতে পারে রাজস্থান দল। এরমধ্যে আছেন সদ্য বিশ্বকাপজয়ী অজি স্পিনার অ্যাডাম জাম্পা। দলে ইতিমধ্যেই চাহাল এবং অশ্বিনের মতো দুই ভারতীয় স্পিনার রয়েছে, তাই জাম্পাকে ছাঁটাই করে বিদেশি কোটা কমাতে চাইছে রাজস্থান রয়্যালস। তালিকায় নাম আছে ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, জো রুটদেরও।
আসলে আইপিএলের পরই টি২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে অন্য ক্রিকেট বোর্ডগুলি কতটা ক্রিকেটারদের ছাড়বে তা নিয়ে ধন্দ আছে। ফলে বিদেশি নির্ভরতা কমিয়ে স্বদেশীদের উপরই ঝুঁকতে চাইছে দলগুলি। তাই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের তারকাদের ছাঁটাইয়ে তালিকায় এখনও পর্যন্ত রেখেছে রাজস্থান।
এছাড়াও নভদীপ সাইনি, কেসি ক্যারিয়াপ্পা, মরুগুন অশ্বিনদেরও ছাঁটাই করতে চলেছে রাজস্থান দল।
রাজস্থান দলের তরুণ তারকা যশস্বীর দিকে নজর আছে কলকাতা নাইট রাইডার্সের। শোনা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে তাঁরা যশস্বীকে দলে নেওয়ার প্রস্তাব পাঠিয়েছে। গতবার আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন তরুণ এই ক্রিকেটার। ফলে তাঁকে ছাড়ার কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজস্থান দল।
WPL 2024 Auction: কার হাতে কত টাকা? কোন দল নিতে পারবে কতজনকে? নিলামের আগে পূর্ণাঙ্গ চিত্রটা দেখে নিন
বিশ্বকাপে ভালো খেলা কয়েকজন ক্রিকেটারের দিকে নজর রয়েছে রাজস্থান দলের। তবে অঙ্ক কষে সাবধানে পা ফেলতে চাইছে রাজস্থান শিবির।












Click it and Unblock the Notifications