IPL 2024: ফুটবল থেকে ক্রিকেট, ভারতীয় খেলাধুলায় আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল বাংলা
ভারতীয় খেলাধুলায় বছরভর বাংলার দাদাগিগি। ফুটবল থেকে ক্রিকেট, মরশুম ছয়টা বড় ট্রফির ঠিকানা এবার কলকাতা। ব্যর্থতার অন্ধকার, হতাশার অধ্যায়কে পিছনে ফেলে সাফল্যের আলোয় উদ্ভাসিত হল বাংলার খেলাধুলা। একের পর এক ট্রফি এল কলকাতাতে। অনেক বছর পর এমন একটা মরশুম কাটল বাংলার। যেখানে শুধুই সাফল্য।
বাংলার ফুটবলের জন্য সদ্য সমাপ্ত মরশুমটা খুবই রঙিন। কারণ একসঙ্গে তিন প্রধান সর্বভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করেছে এমন উদাহারণ সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। আইপিএল , সুপার কাপ, আইলিগ, ডুরান্ড আইএসএলের লিগ শিল্ড। চারটি সর্বভারতীয় ট্রফি ঘরে তুলে ইস্টবেঙ্গল- মোহনবাগান এসজি- মহমেডান বিজয়কেতন উড়িয়ে দিয়েছে। ফুটবল থেকে ক্রিকেট, আধিপত্যের একটা বৃত্ত সম্পূর্ণ করল বাংলা।

বাংলার ফুটবলের ফিরছে আবার স্বর্ণ যুগ? ব্যর্থতার অধ্যায় কাটিয়ে আবারও ভারতীয় ফুটবলে দাপট শুরু হয়েছে বাংলার। সদ্য সমাপ্ত মরশুমে সব কটা সর্বভারতীয় ট্রফিই এসেছে কলকাতায়। তিন সাফল্যে উজ্জ্বল বঙ্গ ফুটবল।
মরশুমের শুরুতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে মোহনবাগান এসজি। অন্যদিকে নতুন বছরের শুরুতেই, ওডিশাকে হারিয়ে ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি জিতল লাল হলুদ। বিগত কয়েক বছর ধরেই ইস্টবেঙ্গলে ছিল শুধুই আধার। কিন্তু কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে এবার অনেকটাই বদলে গিয়েছে ইস্টবেঙ্গলের খেলা।
অন্যদিকে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএলএলের টিকিট নিশ্চিত করে ফেলেছে মহমেডান স্পোর্টিংও।আই লিগে দুরন্ত পারপৱম্যান্স করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে মহমেডান।ফলে আগামী মরশুমে আইএসএলে পা রাখছে কলকাতার তৃতীয় প্রধান। অনেক দিন পর সর্বভারতীয় ফুটবল মানচিত্রে নিজেদের তুলে ধরল শতাব্দী প্রাচীন মহমেডান।
বিগত কয়েক বছর ধরেই বাংলার ফুটবলের পতাকা বহন করে নিয়েছে চলেছে সবুজ মেরুন। আইএসএল ট্রফি আগেই জেতা হয়ে গিয়েছিল। এবার মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান এসজি।আরব সাগর পারের দলকে হারিয়ে পালতোলা নৌকা ছুটছে। প্রথম বার আইএসএল লিগ-শিল্ড জিতে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট।
এবার আসা যাক ক্রিকেটের কথায়, ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর।রবিবার দাপুটে পারফরম্যান্স করল কেকেআর দল। ১১৩ রানেই অল আউট হলেন ট্র্যাভিস হেডরা। আইপিএলের ফাইনালের ইতিহাসে এটাই সর্বকালের সর্বনিম্ন স্কোর। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সেইসঙ্গে আইপিএল ট্রফির উপর তৃতীয়বার লেখা হল কেকেআরের নাম।
এবার ক্রিকেটে আরও একটি ট্রফি জিতেছে বাংলা। সেলিব্রিটি ক্রিকেট লিগ জিতেছেন কলকাতার দল বেঙ্গল টাইগার্স। প্রথমবার এই ট্রফি জিতল বাংলার ক্রিকেট দল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications