বিরাট, গিল, শিখরদের ছুঁতে ব্যর্থ ঋতুরাজ! আইপিএল-সহ টি২০ ক্রিকেটে পরপর ২ ইনিংসে শতরান আছে কাদের?
Consecutive Hundreds In IPL: ঋতুরাজ গায়কোয়াড় আইপিএলে ২টি শতরান করে অপরাজিত থেকেছেন, দুবারই হেরেছে চেন্নাই সুপার কিংস। গতকাল ২ রানের জন্য শতরান পাননি, জিতেছে সিএসকে।
যদিও এই ২ রানের জন্য এলিট লিস্টে নিজের নাম লেখাতে পারেননি চেন্নাই সুপার কিংস। পঞ্চম ব্যাটার হিসেবে আইপিএলে পরপর ২ ম্যাচে শতরানের কীর্তি গড়ার হাতছানি ছিল ঋতুরাজের সামনে।

চেন্নাইয়ের চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১০৮ রানে অপরাজিত ছিলেন ঋতুরাজ। গতকাল তিনি আউট হন ৯৮ রানে। আইপিএলে মাত্র চার ব্যাটার পরপর ২ ম্যাচে শতরান পেয়েছেন। তাঁদের মধ্যে তিনজন হলেন ভারতীয়। এক বিদেশিও রয়েছেন এই তালিকায়।
২০২০ সালে শিখর ধাওয়ান প্রথমবার আইপিএলে উপর্যুপরি শতরান হাঁকান। দিল্লি ক্যাপিটালসের হয়ে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে। ২০২২ সালে রাজস্থান রয়্যালসের জস বাটলার কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে শিখরের কীর্তি স্পর্শ করেন।
গত বছরের আইপিএলে দুজন ব্যাটার পরপর দুই ম্যাচে শতরান হাঁকান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এরপর গুজরাত টাইটান্সের শুভমান গিল সানরাইজার্স ও আরসিবির বিরুদ্ধে।
টি২০ ক্রিকেটে পরপর ২ ম্যাচে শতরান প্রথম হাঁকান ডেভিড ওয়ার্নার। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে নিউ সাউথ ওয়েলসের হয়ে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। গত বছর বিগ ব্যাশ লিগে প্রথম ক্রিকেটার হিসেবে পরপর ২ ম্যাচে শতরান পান স্টিভ স্মিথ। সিডনি সিক্সারসের হয়ে সিডনি থান্ডার ও অ্যাডিলেড স্ট্রাইকারসের বিরুদ্ধে।
টি২০ আন্তর্জাতিকে পরপর ২ ম্যাচে শতরান করেন ফ্রান্সের গুস্তাভ ম্যাকিয়ঁ, যথাক্রমে সুইৎজারল্যান্ড ও নরওয়ের বিরুদ্ধে। এরপর ওই বছরই দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে পরপর শতরান হাঁকান। গত বছর ইংল্যান্ডের ফিল সল্ট (আইপিএলে কেকেআরে খেলছেন) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উপর্যুপরি টি২০ আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকান।
ইংল্যান্ডে টি২০ ব্লাস্টে ২০১৪ সালে লুক রাইট এবং ২০১৫ সালে মাইকেল ক্লিঙ্গার পরপর ২টি ম্যাচে শতরান পান। ২০১৩ সালে সৈয়দ মুস্তাক আলি টি২০-তে এই নজির গড়েন উন্মুক্ত চাঁদ, ভারত ছেড়ে যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে খেলছেন। ২০১৫ সালে রাম স্ল্যাম টি২০-তে কেভিন পিটারসেন, ২০১৮ সালে মার্কো মারাইস আফ্রিকা টি২০ কাপে, ২০১৮ সালেই রিজা হেন্ডরিকস জানসি সুপার লিগে এবং ২০১৯ সালে ঈশান কিষাণ সৈয়দ মুস্তাক আলি টি২০-তে পরপর ২ ম্যাচে শতরান হাঁকান।












Click it and Unblock the Notifications