IPL 2024: WPL ও আইপিএল ফাইনালের ফলে একঝাঁক মিল, কাকতালীয় হলেও অবিশ্বাস্য!
IPL 2024: চলতি বছর আইপিএলের ফাইনালের ফলাফলের সঙ্গে একঝাঁক এবারের উইমেন্স প্রিমিয়ার লিগ ফাইনালের। যা কাকতালীয়, অবিশ্বাস্য এবং নজিরবিহীন।
এবারের আইপিএল শুরুর আগেই হয়ে গিয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। যাতে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর আইপিএল খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স।

মহিলাদের প্রিমিয়ার লিগ ও আইপিএল ফাইনালে এবার প্রথমে ব্যাট করা দল ১১৩ রানে অল আউট হয়েছিল। তাও টস জিতে ব্যাট করতে নেমে। ফাইনালের বিজয়ী দল দুটি ক্ষেত্রেই ম্যাচ জেতে ৮ উইকেটে। দুটি ক্ষেত্রেই ফাইনালের সেরা নির্বাচিত হন বোলাররা।
১৭ মার্চ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৮.৩ ওভারে অল আউট হয়ে যায় ১১৩ রানে। কেউ অর্ধশতরান করতে পারেননি। জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল আরসিবি। ২০ রানে তিন উইকেট নেওয়া সোফি মলিনিউক্স (Sophie Molineux)।
দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপের চারজন দুই অঙ্কের রানে পৌঁছেছিলেন। আইপিএল ফাইনালেও টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১১৩ রানেই অল আউট হওয়া সানরাইজার্স হায়দরাবাদের চারজন ব্যাটারই দুই অঙ্কের রান পান।
কলকাতা নাইট রাইডার্সের খেতাব জয় সুনিশ্চিত হয় ১০.৩ ওভারে। ৫৭ বল বাকি থাকতে জয় আসে সেই ৮ উইকেটেই। অর্থাৎ জয়ের ব্যবধান হুবহু উইমেন্স প্রিমিয়ার লিগ ফাইনালের মতোই। ফাইনালে ম্যাচের সেরা হন কেকেআরের পেসার মিচেল স্টার্ক। তাঁর বোলিং ফিগার ৩ ওভার ১৪ রানের বিনিময়ে ২ উইকেট।
গত বছরের আইপিএলে কেকেআর অভিযান শেষ করেছিল সপ্তম স্থানে থেকে, এবার নাইটরা চ্যাম্পিয়ন। গত বছর সানরাইজার্স হায়দরাবাদ ১০ দলের মধ্যে ছিল সকলের নীচে। দশম স্থানে থেকে গতবারের অভিযান শেষ করা সানরাইজার্স এবার রানার-আপ।
গত বছর পাঁচে ছিল রাজস্থান রয়্যালস, এবার তারা পেয়েছে তৃতীয় স্থান। আরসিবি গত বছর শেষ করেছিল ষষ্ঠ স্থানে থেকে, এবার তারা চারে। অর্থাৎ প্লে-অফে পৌঁছনো চারটি দলই গতবারের তুলনায় অনেক ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে।












Click it and Unblock the Notifications