Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024 Final, KKR vs SRH Updates: ১০ বছরের অপেক্ষার অবসান, আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখের কেকেআর

IPL 2024 Final, KKR vs SRH Updates: আইপিএলের ফাইনাল আজ চেন্নাইয়ের চিপকে। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

থাকছে জমজমাট সমাপ্তি অনুষ্ঠানও। সেই সংক্রান্ত যাবতীয় খবর এবং ম্যাচের স্কোর, টাটকা তথ্য, পরিসংখ্যান, আবহাওয়ার রিপোর্ট, পুরস্কার সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024 Final  KKR vs SRH Updates

May 26, 2024, 10:25 pm IST

KKR vs SRH : চ্যাম্পিয়ন কেকেআর

১০ বছর পর আবার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদকে উইকেটে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হল নাইটরা। হায়দরাবাদের বিরুদ্ধে ১১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১০.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে রান তুলে নিয়ে চ্যাম্পিয়ন হল কেকেআর।রবিবার দাপুটে পারফরম্যান্স করল কেকেআর দল। ১১৩ রানেই অল আউট হলেন ট্র্যাভিস হেডরা। আইপিএলের ফাইনালের ইতিহাসে এটাই সর্বকালের সর্বনিম্ন স্কোর। ব্যাট করতে নেমে শুরুতেই ৬ রানে নারিন আউট হলেও কেকেআরের জয় পেতে অসুবিধা হয়নি। কারণ গুরবাজ ৩৯ রান করেন। ২৬ বলে অপরাঝিত ৫২ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ। শ্রেয়স ৬ রানে অপরাজিত থাকনে, এতো আধিপত্য নিয়ে কোন‌ও টিম সম্ভবত আইপিএল জেতেনি।
May 26, 2024, 10:14 pm IST

KKR vs SRH: জয়ের দুয়ারে কেকেআর

৮ ওভার শেষে ১ উইকেটে ৯৩ রান কেকেআরের। জয় শুধু সময়ের অপেক্ষা নাইটদের।
May 26, 2024, 9:44 pm IST

KKR vs SRH: তিন ওভার শেষে ১ উইকেটে ৩৭

৩ ওভার শেষে ১ উইকেটে ৩৭ রান তুলল কেকেআর। নারিন ৬ রানে আউট হয়েছেন। ক্রিজে আছেন ভেঙ্কটেশ ও গুরবাজ।
May 26, 2024, 9:13 pm IST

KKR vs SRH: জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ১১৪

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দারবাদ। কিন্তু কেকেআরের বোলিং আক্রমণে বেসামাল হয়ে গেল প্যাট কামিন্সের দল। শুরুতেই স্টার্কের বলে ২ রান করে বোল্ড হলেন অভিষেক শর্মা। খাতা খোলার আগেই ট্রাভিস হেডকে সাজঘরে ফেরালেন বৈভব অরোরা, দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় নিজামের শহরের দল। ৯ রান করে রাহুল ত্রিপাঠী আউট হলেন সেই স্টার্কের বলেই। মার্করাম এবং নীতীশ রেড্ডি জুটি থিতু হয়েছিলেন কিন্তু বড় রান তুলতে পারলেন না।১৩ রান করে হর্ষিত রানার বলে আউট হলেন নীতীশ। ২৩ বলে ২০ রান তোলার পর রাসেলের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মার্করাম। বরুণ চক্রবর্তীর বলে শাহবাজ ৮ এবং সামাদ ৪ রানে রাসেলের বলে আউট হলেন। বড় রানের শেষ আশা হেইনরিখ ক্লাসেনও আউট হলেন ১৬ রানে। শেষ দিকে লড়াই চালালেন অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে মানরক্ষা করলেন দলের। না হলে কেকেআরের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে আরও লজ্জায় পড়তে হত সানরাইজার্সকে। জয়দেব উনাদকাটকে ৪ রানে আউট করলেন বার্থ ডে বয় নারিন। শেষ পর্যন্ত ২৪ রানে আউট হলেন কামিন্স। ১৮.৩ ওবারে ১১৩ রানেই অলআউট হল সানরাইজার্স।
May 26, 2024, 9:01 pm IST

KKR vs SRH : ১৬ ওভার শেষে ৯৮/৮

১৬ ওভার শেষে ৮ উইকেটে ৯৮ রান তুলল সানরাইজার্স। ব্যাট করছেন কামিন্স ও জয়দেব উনাদকাট।
May 26, 2024, 8:42 pm IST

KKR vs SRH: প্রবল চাপে সানরাইজার্স

৭৭ রানে ৭ উইকেট হারিয়ে প্রবল চাপে সানরাইজার্স হায়দরাবাদ, নীতীশ রেড্ডি, শাহবাজ, আব্দুল সামাদ কেউই বড় রান পেলেন না। ফাইালে দাপট কেকেআর বোলারদের। ১৩ ওভার শেষে হায়দরাবাদের রান ৭ উইকেটে ৮২।
May 26, 2024, 8:27 pm IST

KKR vs SRH: ১০ ওভারে ৪ উইকেটে ৬১ রান হায়দরাবাদের

ফাইনালে কেকেআরের বিরুদ্ধে ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬১ রান তুলল সানইরাইজার্স, ক্রিজে আছেন ক্লাসেন ও মার্করাম।
May 26, 2024, 8:01 pm IST

KKR vs SRH: ৫ ওভারে ৩ উইকেটে ২৩ রান হায়দরাবাদের

বড় রানে ব্যর্থ রাহুল ত্রিপাঠীও। ৯ রান করে স্টার্কের বলে আউট হলেন। ৫ ওভার শেষে সানরাইজার্সের রান ৩ উইকেটে ২৩।
May 26, 2024, 7:45 pm IST

KKR vs SRH: শুরুতেই চাপে হায়দরাবাদ

শুরুতেই দুই উইকেট হারাল সানরাইজার্স। ২ রানে স্টার্কের বল আউট হলেন অভিষেক শর্মা, ০ রানে বৈভব অরোরার বলে আউট হলেন হেড।
May 26, 2024, 7:07 pm IST

কেকেআরের একাদশ

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
May 26, 2024, 7:06 pm IST

সানরাইজার্সের একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট।
May 26, 2024, 7:03 pm IST

শাহবাজ একাদশে

সানরাইজার্সের ব্যাটিং একাদশে বদল। আবদুল সামাদের জায়গায় খেলছেন শাহবাজ আহমেদ। কেকেআরের একাদশে কোনও পরিবর্তন নেই।
May 26, 2024, 7:01 pm IST

টস জিতল হায়দরাবাদ

আইপিএল ফাইনালে চিপকে টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
May 26, 2024, 6:59 pm IST

পিচ রিপোর্ট

চিপকে লাল মাটির পিচে খেলা হচ্ছে। ম্যাথু হেডেন মনে করছেন, পিচে বাউন্স থাকবে। ১৮০ থেকে ১৯০ রান ওঠার মতো পিচ। স্পিনারদের বল খুব বেশি ঘুরবে না। সিমারদের কাটার কার্যকরী হতে পারে।
May 26, 2024, 6:59 pm IST

নজরে ফাইনালের অধিনায়করা

সানরাইজার্স হায়দরাবাদ নামকরণের পর হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তিনবার আইপিএল ফাইনাল খেলছে। তিন আলাদা বিদেশি অধিনায়কের নেতৃত্বে। ২০১৮ সালে অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। কেকেআর আজ ফাইনাল খেলছে চতুর্থবার। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ২০২১ সালে ছিলেন ইয়ন মর্গ্যান। এবার শ্রেয়স আইয়ার।
May 26, 2024, 6:58 pm IST

অজিরাই ভরসা

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। সানরাইজার্সের দ্বিতীয় অজি অধিনায়ক হিসেবে আজ ফাইনালে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ডেকান চার্জার্স (হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির আগের নাম) ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে।
May 26, 2024, 6:58 pm IST

শ্রেয়সের নজির

আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার। ২০২০ সালের আইপিএল ফাইনাল খেলেছিল শ্রেয়সের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। এবার শ্রেয়সের অধিনায়কত্বে কেকেআর ফাইনালে উঠেছে। আইপিএলে আগে কোনও অধিনায়ক ফাইনালে দুটি আলাদা দলকে নেতৃত্ব দেননি।
May 26, 2024, 4:05 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে পারস্পরিক ২৭টি দ্বৈরথে কেকেআর জিতেছে ১৮টিতে, সানরাইজার্সের জয় ৯টি ম্যাচে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৪-১ ব্যবধানে। চলতি আইপিএলে দুবার সানরাইজার্সকে হারিয়েছে শ্রেয়স আইয়ারের দল। লিগ পর্বে ইডেনে, এরপর প্রথম কোয়ালিফায়ারে। ২০২১ সালে চিপকেই সানরাইজার্সকে হারিয়েছিল কেকেআর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+