IPL 2024: বিতর্কে জেরবার লখনউ দল, ইউপি পুলিশকে বকেয়া না মেটানোর অভিযোগ, জানুন আসল সত্যি
খারাপ সময় বোধহয় একেই বলে, যা বর্তমানে চলছে কলকাতার বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার। গত শনিবার আইএসএল ফাইনালের ম্যাচে তাঁর দল মোহনবাগান এসজি হারে, সেই থেকেই সূচনা হয়। এরপর হারতে শুরু করেছেন তাঁর ক্রিকেট দল লখনউ সুপার জায়ান্টসও। হার-জিত খেলার অঙ্গ কিন্তু দলের মালিক হারের পরে অধিনায়ককে প্রকাশ্যে তীব্র তিরষ্কারকে জড়িয়েছেন।
কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার ব্যবহার নিয়ে যখন সরগরম আইপিএ তথা ক্রিকেট দুনিয়া তখন আরও একটি নতুন বিতর্কে জড়াল লখনউ দল। অভিযোগ উঠেছে, লখনউ সুপার জায়ান্টসের হোম ম্যাচে নিরাপত্তার দায়িত্ব সামলালেও, টাকা পায়নি উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং ক্রিকেট ফ্রাঞ্চাইজির মানরক্ষায় আসরে নামতে হয়েছে স্বয়ং রাজ্যে পুলিশের উচ্চ পদস্থ কর্তাকে।

বিষয়টি প্রকাশ্যে আসে গত বুধাবর হায়দরাবাদ ম্যাচ শেষে প্রকাশ্যে অধিনায়ক রাহুলকে দলের মালিকের তীব্র তুলোধনা করার পর। বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। একজনের অধিনায়কের সম্মান নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় দলের একজন ক্রিকেটার কেন কোনও সম্মানজনক ব্যক্তির সঙ্গে এমন ব্যবহার করা যায় কিনা তাও নিয়েও চর্চা তুঙ্গে। এই আবহে পুলিশকে পেমেন্ট না করার রিপোর্ট অস্বস্তি আরও বাড়িয়েছে লখনউ দলের।
শেষ পর্যন্ত বিতর্কের আবহে জয়েন্ট সিপি আইন ও শৃঙ্খলা (জেসিপি আইন আদেশ) উপেন্দ্র কুমার আগরওয়াল বলেছেন যে এই তথা সঠিক নয়। পুলিশ লখনউ সুপার জায়ান্টসকে ই-বিল পাঠায়নি। এলএসজি ম্যাচে কত লোক (পুলিশবাহিনী) মোতায়েন ছিল আমরা হিসাব করছি। তার পরেই লখনউ পুলিশ বিল পাঠাবে এলএসজি-র ম্যানেজমেন্টের কাছে। পুলিশ নির্বাচনী কাজে ব্যস্ত, নির্বাচনের পরে লখনউ দলকে এই সংক্রান্ত বিল পাঠানো হবে।
আপাতত সব হোচ ম্যাচ হয়ে গিয়েছে রাহুলদের। তাদের দুটি অ্যাওয়ে ম্যাচ বাকি। লখনউ সুপার জায়ান্টসও ১২ ম্যাচে ১২ পয়েন্টে আছে। তবে রাহুলদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯।












Click it and Unblock the Notifications