IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অসন্তোষ চরমে, ইনস্টাগ্রামে পাণ্ডিয়াকে আনফলো করলেন রোহিত? জানুন আসল ঘটনা
আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অশান্তি আগুন যেন ক্রমশ বাড়ছে। রোহিতের পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার পর থেকেই যার সূচনা। সম্প্রতি সেই বিতর্ক আরও উস্কে দিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকার সাম্প্রতিক মন্তব্য।এবার সমাজ মাধ্যমে উঠে এসেছে আরও একটি তাৎপর্যপূর্ণ তথ্য।
হার্দিক পাণ্ডিয়াকে দলে ফেরানোর এবং তাঁকে অধিনায়ক ঘোষণার পর থেকেই মুম্বই শিবিরের অন্দরমহল একের পর এক অশান্তির খবর বাইরে আসছে। আর এবার দুই তারকার একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেওয়ার ব্যাপারটা সামনে এল। কিন্তু এই তথ্য সম্পূর্ণ সমাজ মাধ্যমে উঠে এসেছে।

রোহিত এবং পাণ্ডিয়ার ফলোয়ার লিস্ট' দেখা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে কেউ কাউকে ইনস্টাগ্রামে ফলো করেন না। এরফলে প্রশ্ন উঠছে দুটি। ১, দুই তারকা কী কখনই একে অপরকে ফলো করতেন না? অথবা কয়েকমাস আগেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন? এই প্রশ্নের জবাব অবশ্য পাওয়া যায়নি।কিন্তু নেট দুনিয়ায় দুই প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে বিতর্ক প্রবলভাবেই শুরু হয়েছে।
কয়েকদিন আগেই দলের অধিনায়কত্ব নিয়ে মুখ খোলেন মুম্বই কোচ মার্ক বাউচার। তিনি মন্তব্য করেছিলেন, রোহিত শর্মা নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলকে। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে নেতৃত্বা দিয়েছেন। টি২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে পারেন রোহিত। তাই আইপিএলের নেতৃত্ব থেকে মুক্তি দেওয়া রোহিতকে কিছুটা হলেও রিল্যাক্স থাকতে সাহায্য করবে বলে মনে করেন মার্ক বাউচার।
❗️ Breaking News ❗️
— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) February 8, 2024
‼️ Hardik Pandya And Rohit Sharma Don’t Follow Each Other On Instagram
Or
Recently They Both Have Unfollowed Each Other ‼️ pic.twitter.com/3B2oYk2hfl
ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ বাউচারের সাক্ষাৎকারের 'কমেন্ট' সেকশনেই সরাসরি সেই 'বোমা' ফেলেছেন রোহিতের স্ত্রী। বাউচারের সেই পডকাস্টের ভিডিওয় রীতিকা কমেন্ট করেন, 'কত কিছু ভুল রয়েছে এই সিদ্ধান্তে।' যা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অধিনায়ক বদলের বিতর্কের দাবানলকে উস্কে দিয়েছে ফের একবার। অধিনায়ক বদল নিয়ে মুম্বই শিবিরে যে অসন্তোষ আছে তা কিন্তু রোহিতের স্ত্রী-র মন্তব্য থেকেই আরও একবার স্পষ্ট হয়ে গেল।
২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। তবে দুই বছর কাটিয়েই ফের মু্ম্বইয়েই ফিরলেন ঘরের ছেলে।রোহিত, বুমরাহ, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ডি কক সহ একাধিক স্টার ক্রিকেটার রয়েছেন। সেই তালিকায় ফেৱ যুক্ত হয়েছেন পাণ্ডিয়া।
Hardik Pandya, Rohit Sharma unfollow each other on Instagram😳#RohitSharma #HardikPandya #IPL2024 #MI #GT pic.twitter.com/3Zbxmi2UGh
— Satish Mishra🇮🇳 (@SATISHMISH78) February 8, 2024
এই প্রেক্ষাপটে যেভাবে সমাজমাধ্যমে একে অপরকে আনফলো করার বিষয়টি প্রকাশ্যে এল, তা বিতর্ককে অন্যমাত্রা দিল।












Click it and Unblock the Notifications