IPL 2024, RR vs DC: দ্বিতীয় ম্যাচে জয় পেল রাজস্থান, আইপিএলের শুরুতেই ধাক্কা অব্যাহত দাদার দলের
জয়পুরের মান সিং স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে মরশুমের প্রথম জয়ের সন্ধানে দাদার দল।অন্যদিকে ঘরের মাঠে দ্বিতীয় তুলে নিয়ে লিগে সূচনাটা আরও ভালোভাবে করতে চাইছে পিঙ্ক ব্রিগেড। দুই দলের অধিনায়কই উইকেটরক্ষক। ফলে নজর থাকবে ঋষঊ পন্থ ও সঞ্জু স্যামসনের দিকে। সঙ্গে অবশ্যই ধ্রুব জুরেলও থাকবেন। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

জয় পেল রাজস্থান
আইপিএলে দ্বিতীয় ম্যাচে জয় পেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাল ১২ রানে। টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক পন্থ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলল রাজস্থান। দলের হয়ে ৪৫ বলে ৮৪ রান করেন পরাগ। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ছয়টি ছক্কা দিয়ে।জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলল দিল্লি। ওয়ার্নার ৪৯ রান করেন। রাজস্থানের হয়ে বার্গার ও চাহাল দুটি করে উইকেট নেন।
রাজস্থানের টার্গেট ১৮৬ রান
জয়পুরের মান সিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি দলে জোড়া বদল হয়। দলে আসেন দুই তারকা পেসাপ নরখিয়া এবং মুকেশ কুমার। এই ম্যাচেও ব্যাট হাতে বড় রান পেলেন না যশস্বী জয়সওয়াল। ৫ রান করে মুকেশ কুমারের বলে আউট হলেন রাজস্থানের ওপেনিংা ব্যাটার। জস বাটলারও বড় রান পেলেন না। ১১ রান করে কুলদীপের বলে আউট হলেন।
প্রথম ম্যাচে বড় রান পেলেও দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ফ্লপ সঞ্জু স্যামসন।১৪ বলে ১৫ রান খলিল আহমেদের বলে আউট হলেন রাজস্থান অধিনায়ক। রাজস্থান দলের ব্যাটিংয়ের হাল ধরেন রিয়ান পরাগ। অপরাজিত ৮৪ রান করলেন। ৫ নম্বরে নেমে অশ্বিন শুরুটা ভালো করলেও বড় রান করতে পারলেন না। ১৯ বলে ২৯ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হলেন। ২০ বলে ১২ রান করলেন জুরেল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলল দিল্লি।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ১০০তম ম্যাচ খেলতে নামলেন ঋষভ পন্থ। তাঁকে দলের পক্ষ থেকে বিশেষ জার্সি প্রদান করা হয়। শততম আইপিএল ম্যাচে নামার আগে ঋষভ অবশ্য জানালেন, অবশ্যই ১০০তম ম্যাচ বলে ভালো লাগছে। কিন্তু প্রতিটি ম্যাচই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। নতুন জীবন পেয়ে ২২ গজে ফের নতুন রূপে ফিরেছেন ঋষভ পন্থ।
দুই দলের প্রথম একাদশ
রাজস্থান দলের প্রথম একাদশঃ জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ, ত্রিস্তান স্টাবস, রিকি ভুই, সুমিত কুমার, অক্ষর প্যাটেল, আনরিখ নরখিয়া, কুলদীপ যাদব, মুকেশ কুমার, খলিল আহমেদ।
টসে জিতে ফিল্ডিং নিল দিল্লি
আজ দ্বিতীয় ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে বোলি করার সিদ্ধান্ত নিল দিল্লি। আইপিএলে প্রথম জয়ের খোঁজে দাদার দল। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থানের শুরুটা হয়েছে জয় দিয়ে। ক্যাপ্টেন সঞ্জু নিজেও ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই ধারাবাহিকতা দেখানোই লক্ষ্য। রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচ জিতলেও অস্বস্তি থাকতে পারে তারকা যশস্বীর বড় রান না পাওয়া নিয়ে। শুরুটা দুর্দান্ত করলেও তাঁর ব্যাটিং ঝড় থেমেছে দ্রুতই। রাজস্থানের টপ অর্ডার যেমন ভাবনার বিষয়। জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনের মতো ব্যাটার। বোলিং ট্রেন্ট বোল্ট, চাহাল, অশ্বিন। ফলে দিল্লির লড়াই অত্যন্ত কঠিন হবে। প্রায় দেড় বছর পর মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। তাঁকে নিয়ে যে ভারতীয় ক্রিকেটমহল কী পরিমাণ আবেগতাড়িত ছিল, সেটা প্রথম ম্যাচেই বোঝা যাচ্ছিল। প্রত্যাবর্তনটা খুব একটা সুখের হয়নি ঋষভের। তবে দিল্লি দলে আশার খবর এই ম্যাচে ফিরছেন নরখিয়া। এখনও পর্যন্ত ২ দল ২৭ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে দিল্লি জিতেছে ১৩ বার, অন্যদিকে রাজস্থান জয় পেয়েছে ১৪ বার।












Click it and Unblock the Notifications