IPL 2024, RR vs DC: রাজস্থানের বিরুদ্ধে প্রত্যাবর্তনে মরিয়া দাদার দল, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
RR vs DC IPL 2024: বৃহস্পতিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে মরশুমের প্রথম জয়ের সন্ধানে দাদার দল। অন্যদিকে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই নামছে রাজস্থান রয়্যালস।প্রথম ম্যাচে লখনউ দলের বিরুদ্ধে জয় পাওয়া অনেকটা আত্মবিশ্বাসী হয়ে নামবে সঞ্জু স্যামসনের দল।
ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের ওপেনিং জুটি প্রথম ম্যাচে বড় রানের দিশা দেখাতে পারেননি। আগের খেলায় অভিষেক পোড়েলের বিস্ফোরক ইনিংস খেলে দলের ব্যাটিংয়ের মান রক্ষা করেন। প্র্রত্যাবর্তনের ম্যাচে সেভাবে রান পাননি ঋষভ পন্থ। এই ম্যাচে তাঁর ব্যাট থেকে থাকবে বড় রানের প্রত্যাশা। দিল্লি দলের বোলিংয়ে পরিবর্তন হতে পারে। নরখিয়া আসায় তাঁকে প্রথম একাদশে আনা হতে পারে।

ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, এটা টুর্নামেন্টের শুরুর দিকে মাত্র। আমরা মরশুম শুরুর আগে কঠোর পরিশ্রম করেছি, এবং আশা করি, আমরা ভাল খেলব। চণ্ডীগড়ের প্রথম খেলার ফল আমাদের পক্ষে যায়নি। কারণ আমরা ইশান্তকে হারিয়েছিলাম চোটের জন্য, কিন্তু টি২০ আগামীকাল একটি নতুন খেলা।
প্রতিপক্ষ দল সম্পর্কে সৌরভ বলেন, রাজস্থান ভালো দল, এতে কোনো সন্দেহ নেই। তাদের বিপক্ষে আমাদের রেকর্ডও বেশ ভালো। আপনি যখন প্রতি বছর একই দলগুলিকে বারবার খেলবেন, তখন এমন সময় আসবে যখন আপনি হারবেন এবং এমন সময় আসবে যখন আপনি জিতবেন, তাই আগামীকাল একটি নতুন দিন। আমাদের খেলোয়াড় আছে যারা পারফর্ম করতে পারে, এবং আশা করি আগামীকাল তা করবে।
নিজেদের দল সম্পর্কে সৌরভ বলেন,"নরখিয়া দলে ফিরে আসায় আমরা এখন পূর্ণ শক্তি। নর্টজে, খলিল, মুকেশ এবং ইশান্তও পুরো ফিট। দুই স্পিনার অক্ষর এবং কুলদীপ, আমাদের বোলিং অবশ্যই আমাদের শক্তি। ঋষভ পন্থ তো রয়েছে। , ব্যাটিং গত বছরের চেয়ে শক্তিশালী হয়েছে কারণ আইপিএলে আপনি যদি একজন বড় ভারতীয় খেলোয়াড়কে হারান তবে এটি পূরণ করার জন্য একটি বড় গর্ত হয়ে যায়।"
রাজস্থান শিবিরে চোটের কোনও সমস্যা নেই। সম্ভবত লখনউ ম্যাচের প্রথম একাদশই ধরে রাখা হতে পারে এই ম্যাচে। এখনও পর্যন্ত ২ দল ২৭
বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে দিল্লি জিতেছে ১৩ বার, অন্যদিকে রাজস্থান জয় পেয়েছে ১৪ বার।
জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামের পিচটি একটি ভারসাম্যপূর্ণ পিচ। শেষ ২০ ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসের গড় স্কোর ১২৩ রান। উভয় দলই টস জিতে তাড়া করার দিকে তাকাবে কারণ এই মাঠে খেলা বেশিরভাগ খেলাই দল তাড়া করে জিতেছে।তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে
রাজস্থান দলের সম্ভাব্য প্রথম একাদশঃ জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল বা নান্দ্রে বার্গার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পন্থঅধিনায়ক/উইকেটরক্ষক), ত্রিস্তান সাবস, রিকি ভুই, সুমিত কুমার অথবা কুমার কুশাগ্র, অক্ষর প্যাটেল, আনরিখ নরখিয়া, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications