IPL 2024: সৌরভ-যুবরাজদের কোন কীর্তি স্পর্শ কারানের? ব্যাটে-বলে বাজিমাত আইপিএল দলের অধিনায়ক হিসেবে
IPL 2024: আইপিএলে রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেই দেশে ফিরলেন স্যাম কারান। শিখর ধাওয়ানের চোটের কারণে যিনি এবার বেশিরভাগ ম্য়াচেই নেতৃত্ব দিলেন পাঞ্জাব কিংসকে।
ইংল্যান্ড দলে যোগ দেওয়ার আগে কারান আত্মবিশ্বাস বাড়ালেন ব্যাটে-বলে অবদান রেখে। এমনকী ঝুলিতে পুরে নিলেন ম্যাচের সেরার পুরস্কার।

গুয়াহাটিতে লো স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসের সামনে জেতার জন্য ১৪৫ রানের টার্গেট রেখেছিল রাজস্থান রয়্যালস। ৮ ওভারে ৪৮ রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছিল পাঞ্জাব কিংস। প্রথমে জিতেশ শর্মা ও পরে আশুতোষ শর্মাকে নিয়ে দলকে লক্ষ্য পার করে দেন স্যাম কারান।
দলের হয়ে বোলিং ওপেন করে কারান ৩ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। যশস্বী জয়সওয়ালকে প্রথম ওভারেই আউট করেন। এরপর ১৪তম ওভারে ফেরান ধ্রুব জুরেলকে। ব্যাট হাতে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন, পাঁচটি চার ও তিনটি ছয় মেরেছেন।
স্যাম কারানের আগে আইপিএল অধিনায়ক হিসেবে কোনও ম্যাচে অর্ধশতরান ও অন্তত ২টি উইকেট দখলের নজির রয়েছে তিনজনের। তাঁরা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং ও জেপি ডুমিনি। যুবরাজ অবশ্য দু-বার এই কীর্তি স্থাপন করেছেন।
২০০৮ সালের আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে একই ম্য়াচে হাফ সেঞ্চুরি ও বল হাতে অন্তত ২ উইকেট নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে তিনি করেছিলেন ৯১ রান, বল হাতে ২টি উইকেট তুলে নিয়েছিলেন ২৫ রানে।
যুবরাজ সিং ২০০৯ সালের আইপিএলে দাদার কীর্তি স্পর্শ করেন। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দিতে গিয়ে আরসিবির বিরুদ্ধে ৫০ রান করার পাশাপাশি ২২ রান খরচ করে তিন উইকেট নেন। এরপর ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ডেকান চার্জার্সের বিরুদ্ধে অপরাজিত ৬৬ রান করেন, ২৯ রানে নেন চার উইকেট।
২০১৫ সালে জেপি ডুমিনি দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৪ রান করেন, বল হাতে চার উইকেট তুলে নিয়েছিলেন ১৭ রানের বিনিময়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications