IPL 2024:প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ধোনিদের বিরুদ্ধে নামছে রাজস্থান, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। গুজরাতের বিরুদ্ধে হারের জেরে চাপে পড়ে গিয়েছে চেন্নাই দল। মরু রাজ্যের দলের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও উপায় নেই ঋতুরাজ গাইকোয়াড়দের। অন্যদিকে এই ম্যাচে জয় পেলেই প্লে অফ পাকা হয়ে যাবে রাজস্থানের।

১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস ও আরসিবির বিরুদ্ধে তাদের ম্যাচ বাকি। দুটিতে জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে সিএসকে। অন্য দলের ফলাফলগুলি পক্ষে গেলে শেষ চারের দরজা খুলে যাবে চেন্নাই সুপার কিংসের জন্য। রাজস্থানও ১১ ম্যাচে ১৬ পয়েন্টে রয়েছে তাদের শেষ তিনটি খেলায় তারা একটি ম্যাচে জয় পেলেই ১৮ পয়েন্টে পৌঁছবে এবং প্লে অফে তাদের স্থান নিশ্চিত করবে।

সিএসকে দল ওপেনিং নিয়ে সমস্যা মধ্যে পরছে প্রতি ম্যাচেই। অজিঙ্কা রাহানে শুরুতে আউট হয়ে দলকে সমস্যার মধ্যে ফেলছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তার পরিবর্তে কোন যুব খেলোয়াড়কে সুযোগ দিয়ে ঝুঁকি নিতে পারছে না চেন্নাই টিম ম্যানেজমেন্ট। ফলে রাহানের পরিবর্তে এই ম্যাচেও ওপেনিংয়ে ড্যারিল মিচেলকে খেলাতে পারে চেন্নাই দল। পরের দিকে সমীর রিজভিকে নামাতে পারে।

রাজস্থাও দলে পরিবর্তন করতে পারে। ডোনোভান ফেরেইরা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন, যা ইঙ্গিত দেয় যে তিনি আবারও প্রথম একাদশে প্রবেশ করতে পারেন পারেন, যার ফলশ্রুতিতে শিমরন হেটমায়ারের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে ( এখান তাঁর খেলার ক্ষেত্রে কিছুটা সতর্কতা থাকতে পারে যেহেতু তিনি জুনে টি২০ বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আছেন)। অন্য প্রশ্নটি হল রোভম্যান পাওয়েলকে বেছে নেওয়া নিয়ে। কেশব মহারাজ, যিনি বোলার হিসাবে একটি দুর্দান্ত অস্ত্র, তাঁকে এই ম্যাচে পাওয়েলের পরিবর্তে ব্যবহার করা হতে পারে।

এই ম্যাচে নজর থাকবে শিবম দুবে এবং চাহালের দিকে, দুইজনেই বিশ্বকাপের দলে আছেন। ফলে তাঁদের পাৱফরম্যান্সের দিকে বাড়তি নজর থাকবে। দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে।১৫ বার জয় পেয়েছে চেন্নাই, ১৩ বার জিতেছে রাজস্থান। চিপকে দুপুরে খেলা ফলে দুই দলই টসে জিতে প্রথমে ব্যাট করতে চাইবে। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে থাকবে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- অজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিং।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শুভম দুবে, ডোনোভান ফেরেরা, রভম্যান পাওয়েল অথবা কেশব মহারাজ রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+