IPL 2024, CSK vs LSG Updates: ডেথ ওভারে ঝড়, ভাঙল চেন্নাইয়ের দুর্গ, স্টইনিস জেতালেন লখনউকে
IPL 2024: আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। যে দল জিতবে তারাই পৌঁছে যাবে ১০ পয়েন্টে। আপাতত চেন্নাই নেট রান রেটে এগিয়ে।
গত ১৯ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকের বিরুদ্ধে। আজকের ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

দুরন্ত জয় লখনউয়ের
চেন্নাই সুপার কিংসের দুর্গ ভাঙল লখনউ সুপার জায়ান্টস। ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল লোকেশ রাহুলের দল। ৬৩ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। নিকোলাস পুরান ৩৪ রান করেন। ৬ বলে ১৭ রানে অপরাজিত থাকেন দীপক হুডা। ২টি উইকেট পেলেন মাথিশা পাথিরানা। একটি করে উইকেট দীপক চাহার, মুস্তাফিজুর রহমানের। চারে পৌঁছে গেল লখনউ, পাঁচে নামল চেন্নাই।
লখনউয়ের টার্গেট ২১১
লখনউ সুপার জায়ান্টসের সামনে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। চেন্নাই সুপার কিংস তুলেছে ৪ উইকেটে ২১০ রান। ৬০ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। এটি আইপিএলে তাঁর দ্বিতীয় শতরান। মেরেছেন ১২টি চার, তিনটি ছয়। শেষ বলে চার মেরে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ২৭ বলে ৬৬ করেন শিবম দুবে। অজিঙ্ক রাহানে ১, ড্যারিল মিচেল ১১ রান করেন। ম্যাট হেনরি, মহসীন খান ও যশ ঠাকুর একটি করে উইকেট নেন।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications