Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: চিপকে বড় ভরসা স্পিনাররা, পেস বোলিংয়ে স্টার্ক নির্ভরতা ভাবনার বিষয়, জানুন কেকেআরের শক্তি-দুর্বলতা

রবিবার আইপিএলে তৃতীয়বার খেতাব জয়ের লড়াইয়ে ‌নামছে কেকেআর। ২০২১ সালের পর আবার ফাইনাল খেলবে নাইট ব্রিগেড। এবার মরশুম জুড়ে শ্রেয়স আইয়ারের দল দাপুটে পারফরম্যান্স করেছে। ফাইনালে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআর দলের শক্তি-দুর্বলতার জায়গাগুলো?

শক্তি

কেকেআর দল ওপেনিংয়ে অনেকটাই নির্ভর করবে সুনীল নারিনের উপর। এবার ১৩ ম্যাচে ৪৮২ রান করেছেন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন।ফলে ওপেনিংয়ে নারিন কেকেআরের বড় শক্তি।
দুই আইয়ার(শ্রেয়স ও ভেঙ্কটেশ) কেকেআর কোয়ালিফায়ার ১-র ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে আট উইকেটে বড় জয় হাসিল করেছিল, তাদের হাফ সেঞ্চুরির সৌজন্যে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েছিলেন। ভেঙ্কটেশ এই মরশুমে একাধিকবার নাইট রাইডার্সের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

Kolkata Knight Riders

অন্যদিকে শ্রেয়স, দলের প্রয়োজন অনুসারে পারফরম্যান্স করেছেন যদিও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার অবশ্য, তিনি মাত্র ২৪ বলে অপরাজিত ৫৮ রান করে সামনে থেকে নেতৃত্ব দেন, দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ফাইনালে যদি স্পিন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর খেলতে হয়, যা সাধারণত চেন্নাইয়ে হয়, তাহলে নাইট রাইডার্সের জন্য খুবই ভালো হবে। লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী এবং সিনিয়র বোলার সুনীল নারিনের মোট ৮ ওভারই ম্যাচে ফ্যাক্টর গড়ে দিতে পারে। আইপিএল । ব্যাট হাতে নারিনের সহজ দক্ষতা নাইট রাইডার্সের জন্য বাড়তি সুবিধা হিসেবে এসেছে।

মরশুমের দ্বিতীয়ার্ধে কেকেআরের জন্য সবচেয়ে বড় ইতিবাচক একটি হল তাদের দামি ক্রিকেটার মিচেল স্টার্কের ফর্মে ধীরে ধীরে ফিরে আসা।বল হাতে কেকেআরের মূল ভরসা মিচেল স্টার্ক, গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন। বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক। মুম্বই ম্যাচ হোক কোয়ালিফায়ার বড় ম্যাচে বল হাতে জ্বলে উঠছেন স্টার্ক, যা ফাইনালের আগে দলকে বড় ভরসা দিচ্ছে।

দুর্বলতা

এবার সল্ট এবং নারিনের ওপেনিং জুটি বেশিরভাগ ম্যাচেই কেকআরকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ দজিকে সল্ট দেশে ফিরে গিয়েছেন। ফলে নারিনের সঙ্গী হয়েছেন গুরবাজ।কিন্তু কোয়ালিফায়ারের ম্যাচে এই জুটি নির্ভরতা দিতে পারেননি। হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে উঠে ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে (দুটি করে চার ছক্কা সহযোগে) আউট হন গুরবাজ।

নারিনও খুব বড় রান পাননি। ৪টি চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করে আউট হয়েছিলেন নারিন।
শ্রেয়াসের নিম্ন স্ট্রাইক রেট নাইটদের একটি বড় উদ্বেগের বিষয় ছিল, কিন্তু তিনি মঙ্গলবার বিধ্বংসী ইনিংস খেলে দলকে স্বস্তি দিয়েছেন, টি২০ ফরম্যাটে তার জায়গা নিয়ে সন্দেহ দূর করতে সক্ষম হন। তবে, একই কথা রিঙ্কু সিংয়ে সম্পর্কে বলা যাবে না, যিনি গত বছর রেড-হট ফর্মে ছিলেন কিন্তু আইপিএলে একেবারেই ছন্দে নেই।

ভারতের টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পাওয়া উত্তরপ্রদেশের ব্যাটার যথাক্রমে ১৮.৬৭ এবং ১৪৮.৭৬ গড় এবং স্ট্রাইক রেটে মাত্র ১৬৮ রান সংগ্রহ করেছে এবং সেই কারণে মিডল অর্ডারে একটি দুর্বলতা আছে। বিস্ফোরক আন্দ্রে রাসেলও রয়েছেন এই তালিকায়।

স্টার্ক নির্ভরতা কমাতে হবে। কেকেআরের পেস আক্রমণ বড্ড বেশি স্টার্ক নির্ভর। স্টার্ক ফ্লপ করলে সমস্যায় পড়তে পারে নাইটরা। বৈভব অরোরা এবং হর্ষিত রানা উভয়েই চলতি আইপিএল মরশুমে ভালো পারফরম্যান্স করেছেন। তবে বড় ম্যাচের চাপ তাঁরা কতটা নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। স্টার্ক ফ্লপ করলেই চাপে পড়বে নাইটরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+