IPL 2024 Auction: হাসারাঙ্গাকে সহজেই পেল হায়দরাবাদ, সানরাইজার্স সিইও-র মুখের হাসি ভাইরাল

IPL 2024 Auction: আইপিএল নিলামে শুরু থেকেই দল গুছিয়ে নেওয়ার রণকৌশল নিয়ে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হলেও, তারপর থেকে হায়দরাবাদের ঝুলিতে কোনও সাফল্য নেই। ২০২৩ সালের আইপিএলেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি নিজামের শহরের দল। এই পরিস্থিতিতে নিলামে দলকে শক্তিশালী করে নিতে মরিয়া ছিল হায়দরাবাদ। আর নিলামের টেবিরলে হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছিলেন কাব্য মারান।

সানরাইজার্স দলের সিইও কাব্য এবার নিলামের টেবিলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁর সুচারু পরিচালনায় বেশ কয়েকজন ভালো ক্রিকেটারকে শুরুতেই দলে তুলে নেয় হায়দরাবাদ। এরমধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স এবং শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা।

IPL 2024 Auction

শ্রীলঙ্কান ক্রিকেটারকে দলে পাওয়ার পরই কাব্য-র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁর হাসি মুখের ছবিটি হিট নেট দুনিয়ায়।আইপিএল ২০২৪-এর মিনি নিলামে যখন শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম নেওয়া হয়েছিল, তখন সানরাইজার্স হায়দরাবাদ দল তাঁর জন্য বিড করে এবং তাঁকে নিজেদের ক্যাম্পে তুলে নেয়। এত সহজেই কাঙ্খিত হাসারাঙ্গাকে দলে পাবে তা হয়ত আশা করতে পারেননি কাব্য। সেটাই তাঁর অবিব্যক্তিতে ধরা পরে।

ওয়ানিন্দু হাসারাঙ্গা এবারের নিলামে তাঁর বেস প্রাইস ১.৫০ কোটি টাকা রেখেছিলেন। এমন অববস্থায় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ১.৫০ কোটি টাকাতেই নিজেদের জালে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। তারপরই কাব্য-র সুন্দর মুখের অভিব্যক্তি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। গত মরসুমে আরসিবিতে ছিলেন হাসারাঙ্গা। কিন্তু চলতি নিলামের আগেই তাঁকে ছেড়ে দেয় আরসিবি। কিন্তু শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করেছেন হাসারাঙ্গা।


বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সের বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁকে নিয়ে লড়াই চলল মুম্বই-চেন্নাইয়ের মধ্যে। পরে তাতে যোগ দেয় আরসিবি ও সানরাইজার্স। শেষ অবধি তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, 'আমার মনে হয় টি২০ ক্রিকেটে সেরাটা দিতে পারিনি। শেষ কয়েক বছরই এমন হয়েছে। নতুন সফরের জন্য আমি খুবই উত্তেজিত। আগামী বছর টি২০ বিশ্বকাপও রয়েছে। তার আগে আইপিএলের মতো প্রতিযোগিতায় ভালো পারফর্ম করে সানরাইজার্সে অবদান রাখতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+