IPL 2024 Auction: কামিন্সের রেকর্ড ধূলিসাৎ! আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর, কেকেআরে মিচেল স্টার্ক

IPL 2024 Auction: আইপিএল মিনি অকশন। কিন্তু তাতেই সর্বকালীন রেকর্ড দর উঠল। প্রথমে প্যাট কামিন্স সাড়ে ২০ কোটি টাকায় বিক্রি হয়ে ভেঙে দেন স্যাম কারানের রেকর্ড।

এর কিছুক্ষণ পর প্রত্যাশামতোই দর কষাকষি শুরু হয় মিচেল স্টার্ককে নিয়ে। যিনি ২০১৫ সালের পর ২০২৪ সালে প্রথমবার আইপিএল খেলবেন। তাও আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড দর পেয়ে।

IPL 2024 Auction: কামিন্সের রেকর্ড ধূলিসাৎ!

২০১৪ ও ২০১৫ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন স্টার্ক। টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবারের আইপিএলে খেলার আগ্রহ দেখান। স্টার্ক এবারের মিনি নিলামে যে ভালোরকমের দর পাবেন তা বোঝা যাচ্ছিল আগে থেকেই। জল্পনা সত্যি করে অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসারের জন্য ঝাঁপায় অনেক দলই।

যদিও শেষ হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সকে দলে ফেরাতে কেকেআর যখন আগ্রহ দেখায়নি তখনই বোঝা যাচ্ছিল স্টার্কের জন্য অল-আউট ঝাঁপাবে নাইট-ব্রিগেড হলোও তাই। আজকের মিনি অকশনে কামিন্সের পর দ্বিতীয় প্লেয়ার হিসেবে ২০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। শেষ করলেন কামিন্সের রেকর্ড ধুলোয় মিশিয়ে।

স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। স্টার্ক নিতে প্রথম দর কষাকষিতে নামে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের হাতে ছিল প্যাডল। মুম্বই ইন্ডিয়ান্স চ্যালেঞ্জ জানায় দিল্লিকে। মুম্বই ও দিল্লির দর কষাকষি যখন ৯ কোটি পেরিয়ে গিয়েছে তারপর আসরে নেমে ৯.৮০ কোটি দর হাঁকে কেকেআর।

স্টার্কের জন্য বিড ১০ কোটিতে পৌঁছতে বেশি সময় লাগেনি। এবার ঝাঁপায় গুজরাত টাইটান্স। গুজরাত ও কলকাতার মধ্যে এবার চলতে থাকে দর কষাকষি। লাফিয়ে লাফিয়ে দর বৃদ্ধি পেতে থাকে। ক্রিস মরিস, স্যাম কারানদের টপকে একটা সময় যখন কামিন্সকে স্টার্ক ছুঁয়ে ফেলেন তখন মেজাজ দেখে বোঝাই যাচ্ছিল অক্ষত থাকবে না অজি অধিনায়কের নজির।

হলোও তাই। মুহূর্তে ভেঙে গেল কামিন্সের রেকর্ড। আজই তিনি সর্বকালীন দর পেয়ে ইতিহাস গড়েছিলেন। কিন্তু এদিনই তা ভেঙে যাবে এটা স্বপ্নেও কেউ ভাবেননি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে ২১, ২২, ২৩ ও ২৪ কোটি টাকার দরে পৌঁছে যান অজি পেসার। গুজরাত টাইটান্স দর দেয় ২৪ কোটি টাকা।

সেই সময় গৌতম গম্ভীর কথা বলেন নাইট সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে। নেহরাকেও কথা বলতে দেখা যায় গুজরাতের অ্যানালিস্টদের সঙ্গে। কেকেআর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দর দিতেই পিছু হঠে গুজরাত টাইটান্স। যার ফলে স্মরণীয় প্রত্যাবর্তন ঘটিয়ে আইপিএলের আসরে হাজির হবেন মিচেল স্টার্ক।

স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৫৮টি টি২০ আন্তর্জাতিকে ৭৩ উইকেট নিয়েছেন। ইনিংসে চার উইকেট ১ বার। সেরা বোলিং ২০ রানে ৪ উইকেট। ১২১টি টি২০ ম্যাচে স্টার্কের ১৭০টি উইকেট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+