IPL 2024 Auction: প্রথম সেটেই বিশ্বকাপজয়ীকে দলে নিল হায়দরাবাদ, দাদার দলে ব্রিটিশ তারকা, অবিক্রিত থাক‌লেন কারা?

IPL 2024 Auction: শুরু হয়ে গেল আইপিএলের মেগা নিলাম। দুবাইয়ের কোকাকোলা এরিনাতে শুরু হল ২০২৪ সালের আইপিএলের নিলাম। এই প্রথমবার নিলাম অনুষ্ঠিত হল বিদেশের মাটিতে। শুধু তাই নয় একইসঙ্গে দর্শকদের নিলাম গ্যালারিতে বসে দেখার সুযোগ করে দিয়েছি‌ল বিসিসিআই। প্রথম সেটে উঠলেন সাতজন ক্রিকেটার। এরমধ্যে পাঁচজন বিদেশি, ২ জন ভারতীয়।

‌নিলামে প্রথমেই নাম উঠে রভম্যান পাওয়েল। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। তাঁকে নিয়ে লড়াই চলল কেকেআর, রাজস্থান এবং আরসিবির। শেষ পর্যন্ত তাঁকে ৭.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল রাজস্থান রয়্যালস। এরপর নি‌লামে উঠলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো কিন্তু তাঁকে দলে নিল না কোনও ফ্রাঞ্চাইজি।

IPL 2024 Auction: Travis Head

হ্যারি ব্রুক ‌নিলামে উঠলেন ২ কোটি টাকা নু্ন্যতমে দরে। তাঁকে নিয়ে লড়াইয়ে নামে দিল্লি। শেষ পর্যন্ত দিল্লির সঙ্গে পাঙ্গা নেয় রাজস্থান রয়্যালস। ইংল্যান্ডের হ্যারি ব্রুককে ৪ কোটি টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস। এবার শুরু থেকেই একজন ভালো বিদেশি ব্যাটারের প্রয়োজন ছিল দিল্লি, সেটা নিলামের শুরুতেই পূরণ করে নিল দাদার দল। গতবার সানরাইজার্সের হয়ে ব্যাট হাতে নজর কাড়া পারফরম্যান্স করেন হ্যারি। এবার তিনি খেলবেন দিল্লি্তে।

এরপর বিশ্বকাপজয়ী ট্রাভিস হেডের নাম উঠে নিলামে, তাঁরও বেস প্রাইস ছি‌ল ২ কোটি টাকা। তাঁকে নিয়ে বেশ কিছুটা লড়াইয়ের প্রত্যাশা ছিল, হলও তাই। আইপিএলের বেশ কয়েকটি দল তাঁকে নিয়ে লড়াই করল। মূলত হায়দরাবাদ এবং চেন্নাই দর তুলল এই অজি ব্যাটারের। শেষ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের নায়ককে ৬.৮০ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

তবে প্রত্যাশা অনুসারে হেডে-র দর উঠল না। সব দলও তাঁকে নিয়ে আগ্রহ দেখাল না। ফলে বিশ্বকাপ জয়ী অজি তারকাতে নিতে সুবিধা হল নিজামের শহরের দলের।

ভারতীয়দের মধ্যে প্রথম নাম ছিল করুণ নায়ারের। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে কোনও দলেরই পছন্দ হল না। ফলে অবিক্রিতই রয়ে গেলে‌ন তিনি। এরপর স্টিভ স্মিথ ২ কোটি বেস প্রাইসে নিলামে উঠলেন। কিন্তু অজি তারকাও দল পেলেন না। স্মিথের দল না পাওয়াটা বেশ অবাক করার মতোই। পর নাম উঠে মণীশ পাণ্ডে। ৫০ কোটি বেস প্রাইজ ছিল ভারতীয় ব্যাটারের। কিন্তু তাঁকেও দলে‌ নিল না কোনও ফ্রাঞ্জাইজি। ফলে তিনিও থাকলেন অবিক্রিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+