IPL 2024 Auction: কুমার কুশাগ্রর মধ্যে ধোনির ছায়া! সৌরভ কথা দিয়ে কথা রাখায় আপ্লুত বাবা
IPL 2024 Auction: আইপিএলের নিলামে যে আনক্যাপড ক্রিকেটাররা চমকপ্রদ দর পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম কুমার কুশাগ্র। এই উইকেটকিপার-ব্যাটার ঝাড়খণ্ড দলের নিয়মিত সদস্য।
কুশাগ্রকে ৭ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাঁর বাবা শশীকান্ত আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায় কথা দিয়ে কথা রাখায়।

কুমার কুশাগ্রর জন্ম বোকারোয়। গত অক্টোবরেই ১৯ বছর পূর্ণ করেছেন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে খেলেছেন। রাজ্য দলের হয়ে লিস্ট এ ও টি২০-তে অভিষেক ২০২১ সালে। গত বছর রঞ্জি অভিষেক হয়। প্রখম শ্রেণির ক্রিকেটে ১৩টি ম্যাচে ১টি শতরান ও চারটি অর্ধশতরান-সহ ৮৬৮ রান করেছেন।
লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ম্যাচে খেলেছেন ২৩টি ম্যাচ, রান করেছেন ৭০০, সাতটি অর্ধশতরান রয়েছে। টি২০-তে ১১ ম্য়াচে ১৪০ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিংয়ের সংখ্যা ১০। ৫০ ওভারের ম্যাচে ক্যাচ ধরেছেন ২৬টি। টি২০-তে ৮টি ক্যাচ করেছেন, একটি স্টাম্পিং।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কুশাগ্রর বাবা শশীকান্ত বলেন, কলকাতায় ট্রায়াল চলাকালীনই কুশাগ্রকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলবেন। নিলামে তাঁর জন্য ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকা অবধি বিড করবে বলেও জানান দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট।
শশীকান্তের দাবি, ট্রায়ালে কুশাগ্রর ছক্কা মারার দক্ষতা দেখে সন্তুষ্ট হন সৌরভ। একইসঙ্গে মাঠের চারদিকে যেভাবে তিনি শট খেলতে পারেন, সেই বিষয়টিও সৌরভের নজর এড়ায়নি। কুশাগ্রর কিপিং দেখে তাঁর মধ্যে মহেন্দ্র সিং ধোনির ছায়াও খুঁজে পান সৌরভ। বিশেষ করে যে দ্রুততার সঙ্গে বেল ফেল দিতে পারেন।
কুমার কুশাগ্র ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই কোনও দল পাবেন বলে ধারণা ছিল তাঁর পরিবারের। রাতারাতি কোটিপতি হয়ে যাবেন সেটা ভাবনাতেই ছিল না। শশীকান্ত সাক্ষাৎকারে বলেছেন, দিল্লি ক্যাপিটালসই তাঁকে বেস প্রাইসে নেবে বলে মনে করেছিলাম। ফলে এই দর দেখে ভাষা হারিয়ে ফেলি। মিরাকল যে হয়, সেটার সাক্ষী থাকলাম।
কুশাগ্র আত্মবিশ্বাসী ছিলেন দল পাওয়ার ব্যাপারে। কেন না, সৌরভ গঙ্গোপাধ্যায় কথা দিয়েছিলেন। কিন্তু কুশাগ্রর পরিবার এমনটাও ভেবেছিলাম দাদা ওই কথা বলেছিলেন হয়তো কুশাগ্রকে উৎসাহিত করতেই। উল্লেখ্য, গত বছর রঞ্জি ট্রফিতে কুশাগ্র ২৬৬ রান করেছিলেন। সেটাই প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বাধিক স্কোর।
রঞ্জিতে সর্বকনিষ্ঠ হিসেবে ২৫০ রান করার রেকর্ড কুশাগ্রর দখলে। ছেলের ক্রিকেট শুরুর প্রথম দিনের কথা স্মৃতিপটে ভেসে উঠছে শশীকান্তর। তিনি বলেন, আমি কোনওদিন ক্রিকেট খেলিনি। তবে ক্রিকেট দেখতাম। পাঁচ বছর বয়স থেকেই কুশাগ্রর মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ লক্ষ্য করি। তখনই ঠিক করি, আমিই ছেলেকে কোচিং করাব।
শশীকান্তের এক সহকর্মী বলেছিবেন, বব উলমারের আর্ট অ্যান্ড সায়ান্স অব ক্রিকেট বইটা পড়তে। চার-পাঁচবার সেই বইটি পড়ে ফেলেন কুশাগ্রর বাবা। সেই বই-ই তাঁকে কোচিং করানোর ক্ষেত্রে সুবিধা করে দেয় বলে জানিয়েছেন গর্বিত শশীকান্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications