IPL 2024: নিলামে নাম বিভ্রাটে দলে সুযোগ, প্রীতিদের অপছন্দের শশাঙ্কই পাঞ্জাবের নতুন সম্রাট
আইপিএলের সৌজন্যে অনামী থেকে রাতারাতি তারকা হয়ে যান অনেক ক্রিকেটারই। এবারের আইপিএলে এখনও পর্যন্ত মায়ঙ্ক যাদব, রঘুবংশীর মতো দুই ক্রিকেটারের উত্থান ঘটেছে। বৃহস্পতিবার রাতে গুজরাত বনাম পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নজর কাড়লেন আরও এক আনক্যাপ ক্রিকেটার, শশাঙ্ক সিং। গুজরাতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে প্রীতির দলে নতুন সম্রাট এখন শশাঙ্কই। কিন্ত কে এই শশাঙ্ক সিং? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
শশাঙ্ক সিংকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কেনে পাঞ্জাব, কিন্তু কিছুটা অনিচ্ছাকৃতভাবেই শশাঙ্ক সিংকে দলে নিতে হয়েছিল পাঞ্জাবকে। আসলে নিলামে নাম বিভ্রাটে পড়েছিল পাঞ্জাব কিংস। তারা যেই শশাঙ্ককে নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছিল, সেই শশাঙ্কের বদলে অন্য শশাঙ্ক সিংকে দলে নেয়।

৩২ বছর বয়সি শশাঙ্কের ঘরোয়া ক্রিকেটের যাত্রা শুরু হয় মুম্বই দলে। কিন্তু বেশি সুযোগ পাওয়ার আশায় মুম্বই ছেড়ে পণ্ডিচেরি দলে নাম লেখান শশাঙ্ক। এক মরশুম সেখানে কাটিয়েই চণ্ডীগড় দলে যোগ দেন। ২০১৭ সালে শশাঙ্ককে প্রথম দলে নেয় দিল্লি। ২০১৯ থেকে ২০২১ রাজস্থান দলে ছিলেন, অবশেষে ২০২২ সালে সানরাইজার্সের জার্সিতে আইপিএল অভিষেক হয়। অবশেষে ২০২৪ সালের আইপিএলের ভাগ্যের সহায়তায় পাঞ্জাব দলে সুযোগ পান।
বৃহ্স্পতিবার গুজরাতের বিরুদ্ধে ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পাঞ্জাব কিংসের। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিখর ধওয়ানের দল।শশাঙ্ক সিং দুরন্তভাবে ম্যাচ ফিনিশ করেন। ২৯ বলে ৬১ রানের ইনিস খেলেন। ২১০.৩৪ স্ট্রাইক রেটে শশাঙ্ক সিং ছয়টা চার ও চারটে ছক্কা মেরেছেন। দলকে জেতাতে যেই ইনিংসটা দরকার সেটাই খেলেছেন তিনি।
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে শশাঙ্ক সিং বলেন, 'আমি একটা স্বপ্নের মধ্যে আছি, আমি এমনটা দেখেছি অনেক বার, কিন্তু বাস্তবে তা রূপান্তরিত করতে পেরে দুর্দান্ত লাগছে। আমি ক্রিকেটিং শট খেলি, ৭ নম্বরে ব্যাট করি, কিন্তু আজ আমি ৫ নম্বরে ব্যাটিং করেছি। বাউন্স খুব ভালো ছিল, দুটো দলই ২০০ রান করেছে। উইকেটটাও দুর্দান্ত ছিল।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications