IPL 2024 auction: দুবাইয়ে বাণিজ্যে সফল অজি পেস ইউনিটের জয়-বীরু, বেলাশেষে নিলামে বড় চমক দিলেন অনামী স্পেনসার

ভারতীয় সিনেমার ইতিহাসে জয়-বীরু জুটি অমর হয়ে গিয়েছে। সত্তরের দশকে মুক্তি পাওয়া শোলে-সিনেমার দুই চরিত্রই যেন আবার ফিরে এল আইপিএলের মঞ্চে।ক্রিকেট হোক বা অন্য কোনও ক্ষেত্র, জুটিতে লুটির প্রসঙ্গ উঠলেই সবার প্রথমেই মনে আছে জয়-বীরু জুটির কথাই।তবে ভারত নয়, এই জুটি অস্ট্রে‌লিয়ান। যারা দুবাই‌য়ের মিনি ‌নিলামেও মরুঝড় তুললেন। শেষ বেলায় চমক দিলেন আরও এক অজি পেসার স্পেনসার জনস‌ন।

কথা হচ্ছে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে নিয়ে। দুই অস্ট্রেলিয়ান পেসারকে নিয়ে যত কাণ্ড কোকালকোলা এরিনাতে। দুই বিশ্বকাপজয়ীর জন্য জলের মতো টাকা খরচ করল একাধিক ফ্রাঞ্চাইজি। শেষ পর্যন্ত দুই পেসার গেলেন হায়দরাবাদ এবং কলকাতাতে। ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কামিন্সকে ঘরে তুলল সানরাইজার্স অন্যদিকে রেকর্ড অঙ্কে (২৪.৭৫ কোটি) স্টার্ককে নিল কলকাতা।

IPL 2024 auction:

দুবাই মানেই ব্যবসায়িক ঘাঁটি। বিশ্বের অন্যতম সেরা বাণিজ্য কেন্দ্র। সেখানেই রেকর্ড লাভ করলেন দুই অজি পেসার। বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সের বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁকে নিয়ে লড়াই চলল মুম্বই-চেন্নাইয়ের মধ্যে। পরে তাতে যোগ দেয় আরসিবি ও সানরাইজার্স। শেষ অবধি তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

অনেকেই মনে করেছিলেন প্যাট কামিন্সই এবার রেকর্ড গড়লেন আইপিএলোর নিলামে। কিন্তু ভুল ভাঙতে বেশি দেরী হল না। অধিনায়ককে ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়া দলে তাঁর সতীর্থই। দুই তারকার মি‌লিত আয় হল ৪৫.২৫ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

এখনও পর্যন্ত আইপিএলে ৪২টি ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স, পেয়েছেন ৪৫টি উইকেট। অস্ট্রেলিয়ার জার্সিতে এখনও পর্যন্ত ৫০টি টি২০ ম্যাচ খেলেছেন কামিন্স পেয়েছেন ৫৫টি উইকেট। এবার হায়দরাবাদের জার্সিতেও পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই মাঠে নামবেন অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

অন্যদিকে আইপিএলে ২৭ ম্যাচ খেলেছেন স্টার্ক। পেয়েছেন ৩৪টি উইকেট। সেরা বোলিং ১৫ রানে ৪ উইকেট। ২০১৪-১৫ মরসুমে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান পেস বোলারকে। পরের মরসুমেই কেকেআরে সই করেছিলেন ঠিকই, চোটের জন্য খেলতে পারেননি। ৯ বছর পর সেই অজি তারকা আবার ফিরছেন আইপিএলেও, সেই কেকেআর দলেই। ইডেনে তাঁর সাত লক্ষ-র বল দেখার জন্য যে গ্যালারিতে বাড়তি আর্কষণ থাকবে সেটা বলাই বাহূল্য।


শেষ বেলায় চমক দিলেন অজি আরও এক ক্রিকেটার স্পেনসার জনসন। ১০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিলে গুজরাত। ২৮ বছর বয়সি এই বোলার এখনও পর্যন্ত একটি ওডিআই ও দুটি টি২০ ম্যাচ খেলেছেন। কিন্তু তাঁকে নিয়ে এমন দর উঠবে নিলামে সেটা প্রত্যাশিত ছিল না। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে গুজরাত দলে নিল অজি পেসারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+