IPL 2024 KKR Squad: কলকাতা নাইট রাইডার্সে এবারও ব্রাত্য বাংলা! স্টার্ককে নিয়ে চমক, শ্রেয়সের দল কেমন দাঁড়াল?
IPL 2024 KKR Sqad: আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে নিয়ে। যদিও বাংলা এবারও ব্রাত্য নাইট শিবিরে।
বাংলার ৯ ক্রিকেটারের নাম ছিল নিলামের তালিকায়। একজনকে নেওয়ার জন্যও আগ্রহ দেখায়নি কেকেআর থিঙ্কট্যাঙ্ক। এবারের নিলাম থেকে বাংলার কোনও ক্রিকেটারের সামনেই খোলেনি আইপিএলের দরজা।

নিলামের শেষে কেকেআরের ঝুলিতে থেকে গেল ১ কোটি ৩৫ লক্ষ টাকা। মোট ১০ জন ক্রিকেটারকে নিলাম থেকে নিয়েছে শাহরুখ খানের দল। মোট ২৩ সদস্যের দল গড়েছে কেকেআর, যাতে রয়েছেন ৮ বিদেশি। এবারের নিলামে কেকেআর মোট ১২ জন ক্রিকেটারকে নিতে পারতো। কিন্তু বিদেশি কোটা পূর্ণ করলেও ২৫ জনের দল গড়তে পারল না।
কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে যাঁদের নিল: মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), শেরফান রাদারফোর্ড (১ কোটি ৫০ লক্ষ), গাস অ্যাটকিনসন (১ কোটি), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), কেএস ভরত (৫০ লক্ষ), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রামনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ)।
আগেই কেকেআর ধরে রেখেছিল যে ক্রিকেটারদের: কলকাতা নাইট রাইডার্স- আন্দ্রে রাসেল, অনুকূল রায়, হর্ষিত রানা, জেসন রয়, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, সুযশ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।












Click it and Unblock the Notifications