Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024 Auction: নিলামে ধোনির রাজ্যের তরুণ উইকেটরক্ষকদের চমক, পন্থ-ঋদ্ধির বিকল্প দলে রাখল দিল্লি-গুজরাত

চোট কাটিয়ে আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে। কিন্তু ১ বছরের বেশি সময় ২২ গজ থেকে দূরে থাকা পন্থের উপর পুরোপুরি ভরসা রাখা কঠিন দিল্লি ক্যাপিটালসের।দলে আছেন দ্বিতীয় উইকেটরক্ষক অভিষেক পোড়েল। কিন্তু পন্থের বিকল্প হিসাবে শুধু অভিষেকের উপর ভরসা না রেখে একজন ভালো ভারতীয় উইকেট রক্ষক নিতে হত সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিকি পন্টিংদের।

বেলাশেষে জহুরির চোখ ঠিক রত্ন খুঁজে নিল। ২০ লক্ষ বেস প্রাইস থাকা কুমার কুশাগ্রকে ৭.২০ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। ভারতীয় দলের হয়ে না খেললেও ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষককে নিয়ে শেষবেলায় দর উঠল ভালোই। সিএসকে ও গুজরাত এই দুই দলই প্রথমে কুশাগ্রকে নিয়ে আগ্রহ দেখায়। এই দিল্লি ক্যাপিটালস। শেষ অবধি ৭.২০ কোটি টাকায় কুশাগ্রকে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

।

গত মরসুমে উইকেট কিপিং নিয়ে বেশ সমস্যার মধ্যে ছিল দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থ গত বছর চোটের জন্য খেলতেই পারেননি। প্রথম দিকে অভিষেক পোড়েলকে খেলানো পরের দিকে বঙ্গ এই উইকেটরক্ষকের উপর আর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এবার ঋষভ পন্থকে রেখেই দল সাজিয়েছেন দিল্লি ম্যানেজমেন্ট। সেইসঙ্গে কুমার কুশাগ্রকে দলে নিয়ে পন্থের বিকল্পও দলে রাখল দিল্লি।

ধোনির রাজ্যের এই ক্রিকেটার ঘরোয়া মরসুমে ভালো পারফৱম্যান্স করে নজর কেড়েছেন। ২০২১ সালে ঘরোয়া টি২০ ক্রিকেটে অভিষেক হয় ঝাড়খণ্ডের হয়ে। এরপর গত দুই বছর ধরেই ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ধোনির রাজ্যের এই উইকেটরক্ষক। এমন‌কি দেশের জার্সিতে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন কুমার।

শুধু কুশাগ্র নয়, একইসঙ্গে নজর কাড়লেন রবিন মিঞ্জ। তাঁকে ৩.৬ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাত। গুজরাতের প্রয়োজন ছি‌ল একজম দেশীয় উইকেটরক্ষক। যিনি ঋদ্ধিমান সাহার বিকল্প হিসাবে দলে থাকবেন। কারণ কেএস ভরতকে ছেড়ে দিয়েছে গুজরাত। তরুণ এই উইকেটরক্ষক ধোনির রাজ্যের প্রতিনিধি। ঝাড়খণ্ডের হয়েই রঞ্জি ট্রফিতে খেলেন রবিন।


তবে তাঁকে স্পট করে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছর জুলাই মাসে মুন্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ইংল্যান্ড সফরেও যান। তাঁকে নিয়ে মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং গুজরাত লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত গুজরাত তাঁকে দলে নেয়। ধোনির রাজ্য থেকে একের পর এক উইকেটররক্ষক উঠে আসছেন ভারতীয় ক্রিকেটে। আগেই এসেছেন ঈশান কিষাণ, এবার সেই তালিকায় যুক্ত হলেন‌ কুমার কুশাগ্র এবং রবিন মিঞ্জ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+