IPL 2024 Auction: সাড়ে ২০ কোটি! আইপিএল নিলামে ইতিহাস প্যাট কামিন্সের, অজি অধিনায়ক গেলেন কোন দলে?

IPL 2024 Auction: আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড দর গড়লেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক এদিন মিনি অকশন ও মেগা অ্যাকশনের সমস্ত রেকর্ড ভেঙে দিলেন।

এতদিন পর্যন্ত মিনি অকশনে সবচেয়ে বেশি দর ছিল ক্রিস মরিসের। চলতি বছর আইপিএলের মেগা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনেছিল স্যাম কারানকে। নিলামের ইতিহাসে প্রথমবার ২০ কোটি টাকার মাইলফলক পেরিয়ে সানরাইজার্সে গেলেন কামিন্স।

IPL 2024 Auction: সাড়ে ২০ কোটি!

চলতি বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছে প্যাট কামিন্সের অধিনায়কত্বে। টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা মাথায় রেখে কামিন্স এবার আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু তিনি যে দশগুণেরও বেশি টাকা পাবেন তা অপ্রত্যাশিত ছিল।

কামিন্সের নাম ছিল দ্বিতীয় সেটে। তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করে চেন্নাই সুপার কিংস। যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৪.৮ কোটি টাকায় কামিন্সের যখন চেন্নাই সুপার কিংসে যোগদান পাকা হওয়ার দিকে এগোচ্ছে তখনই দর কষাকষিতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৫ কোটি টাকা দর হাঁকিয়ে।

এরপর দর কষাকষি চলতে থাকে আরসিবি ও সিএসকের মধ্যে। চেন্নাইকে টেক্কা দিয়ে ৭.৪ কোটি টাকা দর দেয় আরসিবি। সিএসকে দেরি করেনি ৭.৮০ কোটি টাকা দর দিতে। এরপরই আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সরে দাঁড়াতেই কামিন্সকে নিতে লড়াই চলতে থাকে বেঙ্গালুরু ও হায়দদরাবাদের মধ্যে।

২০২৩ সালে কামিন্স আইপিএল খেলেননি। তার আগের বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। সেই কামিন্সকে নিতে জোর লড়াই চলতে থাকে আরসিবি ও এসআরএইচের মধ্যে। আইপিএল মিনি অকশনের ইতিহাসে ২০২১ সালে ক্রিস মরিসের দর উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। প্রথমে কামিন্সের দর সেই নজির টপকে যায়।

এতদিন অবধি স্যাম কারানের জন্য পাঞ্জাব কিংসের খরচ করা ১৮.৫০ কোটি টাকাই ছিল নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড দর। আরসিবি বনাম এসআরএইচের টক্করে সেই নজিরও ভেঙে যেতে বেশি সময় লাগেনি। সানরাইজার্স হায়দরাবাদ কামিন্সের জন্য ২০ কোটি টাকার দর দিতেই করতালিতে মুখরিত হয় অকশন হল।

আরসিবি শেষ অবধি কামিন্সের জন্য দর দিয়েছিল ২০.২৫ কোটি টাকা। সেটিকেও ছাপিয়ে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদ দর দেয় ২০.৫০ কোটি টাকায়। আরসিবি আর না এগনোয় সানরাইজার্সেই খেলা সুনিশ্চিত হয়ে যায় কামিন্সের। নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে। যদিও কিছু পরেই কামিন্সের রেকর্ড ছিনিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক।

কামিন্স ছাড়াও বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লক্ষ ও শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে দেড় কোটি টাকায় কিনেছে সানরাইজার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+