IPL 2024 Auction: মিচেলকে পঞ্জাবের থেকে ছিনিয়ে নি‌ল সিএসকে, কিউয়ি ব্রিগেড শক্তিশালী হল ধোনির দলে

IPL 2024 Auction: প্রত্যাশা ছিলই তাঁকে ঘিরে বড় দর উঠতে পারে নিলামে। সেটাই বাস্তব হল। দর বাড়ল কিউয়ি তারকা ড্যারল মিচেলের। বেস প্রাইস ছিল ১ কোটি। অবশেষে ১৪ কোটিতে ধোনির চেন্নাইয়ে গেলেন কিউয়ি তারকা। তাঁকে নিয়ে রীতিমতো জমে উঠল টাকার লড়াই। দ্বিতীয় সেটে প্যাট কামিন্সের পর তিনিই পেলেন সর্বোচ্চ দাম। বিশ্বকাপে ভালো খেলার পুরস্কার পেলেন কিউয়ি তারকা।

নিউজিল্যান্ডের মিচেলের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। তাঁকে নিয়ে লড়াই চলল দিল্লি ও পাঞ্জাবের মধ্যে। কিন্তু হঠাৎ করেই তাঁকে নিয়ে নিলামের লড়াইয়ে ঢুকল চেন্নাই সুপার কিংস। মিচেলকে নিয়ে একটা সময়ের পর হাল ছেড়ে দেয় দিল্লি। কিন্তু লড়াই ছাড়েনি প্রীতির দল। এবং শেষ অবধি তিনি ১৪ কোটি টাকা দাম পেয়ে গেলেন চেন্নাই সুপার কিংসে।

IPL 2024 Auction: Daryl Mitchell

একদিনের বিশ্বকাপেই নজর কেড়েছিলেন তরুণ কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র। ফসল পেলেন আইপিএলে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১.৮ কোটিতে রাচিনকে দলে নিল ধোনির সিএসকে। কনওয়ে আগেই ছিলেন, এবার যোগ দিলেন আরও দুই কিউয়ি তারকা। ফলে সিএসকে শিবিরে নিউজিল্যান্ড ব্রিগেড বেশ শক্তিশালী।

বেন স্টোকস বিশ্বকাপের পরই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন। ফলে নির্ভরযোগ্য এক আল রাউন্ডারকে হারায় ধোনি ব্রিগেড। দুবাইয়ের মিনি নিলাম থেকে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য ছিল ব্রিটিশ অল রাউন্ডারের পরিবর্ত খুঁজে নেওয়া। সেই কাজটা সফল ভাবেই করে ফেললেন সিএসকে টিম ম্যানেজমেন্ট।

প্রথম দিকে মিচেলকে নিয়ে লড়াইয়ে ছিল দিল্লি এবং পঞ্জাব। প্রীতির দল শুরু থেকেই অল আউট খেলতে শুরু করে কিউয়ি তারকার জন্য। দাদার দল ১১.৫০ কোটি পর্যন্ত উঠেও। কিন্তু এরপর মোটামুটি ঠিকই ছিল পঞ্জাবই পাচ্ছে কিউয়ি তারকাকে। কিন্তু প্রীতির মুখের হাসি মলি‌ন করে দিল চেন্নাই। ১৪ কোটি টাকা দিয়ে ড্যারিল মিচেলকে কিনে নিল মহেন্দ্র সিংহ ধোনির দল। কিউই অলরাউন্ডার ঢেকে দিতে পারেন স্টোকসের অভাব, সেটার উত্তর পাওয়া যাবে আইপিএলেই।

নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডার ২০২৩ সালের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। ৯ ম্যাচে ১১১.০৭ স্ট্রাইক রেটে মোট ৫৫২ রান করেছেন। এরমধ্যে তাঁর জোড়া শতরান রয়েছে। এমনকি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ড্যারিল মিচেল দুর্দান্ত একটি শতরান করছিলেন। এরআগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মিচেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+