IPL 2024 Auction: আন্তর্জাতিক অভিষেকের আগেই কোটিপতি! নিলামে নজর কাড়লেন কোন ৯ আনক্যাপড?

IPL 2024 Auction: আইপিএলের নিলামে ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকার বিনিময়ে ৭২ জন ক্রিকেটারকে নিয়েছে ১০টি দল। তাঁদের মধ্যে আবার ভারতের ৯ জন আনক্যাপড ক্রিকেটার কোটিপতি হয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া সেই ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে সমীর রিজভির। একনজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক অভিষেকের আগেই কাদের কোটিপতি বানিয়ে দিল আইপিএলের মিনি অকশন।

IPL 2024 Auction: আন্তর্জাতিক অভিষেকের আগেই কোটিপতি!

উত্তরপ্রদেশের মেরঠের সমীর রিজভিকে চেন্নাই সুপার কিংস কিনেছে ৮.৪ কোটি টাকায়। উত্তরপ্রদেশের টি২০ লিগে শতরান-সহ বিধ্বংসী ইনিংস খেলে তিনি স্কাউটদের দৃষ্টি আকর্ষণে সফল হন। এবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ সমীরের সামনে।

তামিলনাড়ুর শাহরুখ খান ছিলেন পাঞ্জাব কিংসে। চলতি বছরের আইপিএলে তিনি ১৪ ম্যাচে ১৫৬ রান করেন, স্ট্রাইক রেট ১৬৫.৯৫। ফিনিশার হিসেবে জনপ্রিয় শাহরুখ বল হাতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তাঁর দলের হয়ে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। এবার ৭.৪ কোটি টাকায় তাঁকে নিয়েছে গুজরাত টাইটান্স।

দিল্লি ক্যাপিটালস নিয়েছে ঝাড়খণ্ডের উইকেটকিপার কুমার কুশাগ্রকে। গত বছর রঞ্জি ট্রফিতে তিনি ২৬৬ রানের ইনিংস খেলেন, রঞ্জিতে সর্বকনিষ্ঠ হিসেবে ২৫০ রান করেন। লিস্ট এ-তে ৪৬-এর উপর গড়ে সাতশো রান রয়েছে। ঈশান কিষাণ ভারতীয় দলে বেশিরভাগ সময় থাকায় কুশাগ্রই ঝাড়খণ্ডের রেগুলার কিপার। তাঁকে দিল্লি নিয়েছে ৭.২ কোটি টাকায়।

বিদর্ভের শুভম দুবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ইনিংসে ২২১ রান করেন, স্ট্রাইক রেট ১৮৭.২৮। শুভমকে রাজস্থান রয়্যালস নিয়েছে ৫.৮ কোটি টাকায়। যশ দয়ালের বোলিংয়ে রিঙ্কু সিং টানা পাঁচটি ছয় হাঁকিয়ে কেকেআরকে স্মরণীয় এনে দিয়েছিলেন। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে সাতটি ও বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৯ উইকেট নেওয়া যশকে ৫ কোটি টাকায় কিনেছে আরসিবি।

ঝাড়খণ্ডের উপজাতি সম্প্রদায়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে শুধু প্রথমবার দলই পেলেন না, রীতিমতো কোটিপতি হয়ে গিয়েছেন রবিন মিঞ্জ। রাজ্য দলকে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন। মিঞ্জ ক্রিকেট খেলেন ৮ বছর বয়স থেকে। তাঁকে ৩.৬ কোটি টাকায় কিনল গুজরাত টাইটান্স।

তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার এম সিদ্ধার্থকে লখনউ সুপার জায়ান্টস কিনেছে ২.৪ কোটি টাকায়। ঝাড়খণ্ডের সুশান্ত মিশ্রকে ২.২ কোটি টাকায় তুলে নিয়েছে সুশান্ত মিশ্র। এ ছাড়া দিল্লি ক্যাপিটালস হরিয়ানার সুমিত কুমারকে দলে নিয়েছে ১ কোটি টাকার বিনিময়ে। বিজয় হাজারে ট্রফিতে ফাইনালের সেরা হওয়ার পাশাপাশি টুর্নামন্টের সেরার পুরস্কারটিও পান। ১৫৫-র বেশি স্ট্রাইক রেটে ১৮৩ রান করার পাশাপাশি বল হাতে ১৮ উইকেট তুলে নেওয়ার সৌজন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+