IPL 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে টিকিটের হাহাকার, সন্তানদের আবদার রাখতে অশ্বিন CSK-এর দ্বারস্থ

IPL 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ চেন্নাইয়ে চিপকে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

আজ থেকে অনলাইনে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। টিকিটের হাহাকার। এমনকী মহা চিন্তায় পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

IPL 2024

অশ্বিন আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তিনি চেন্নাইয়ের বাসিন্দা। তামিলনাড়ুর হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন। যদিও বর্তমানে অশ্বিন রয়েছেন রাজস্থান রয়্যালসে। কিন্তু উদ্বোধনী ম্যাচের আগে টিকিটের জন্য অশ্বিনকেই বেছে নিতে হলো সোশ্যাল মিডিয়া।

অশ্বিনও বুঝতে পেরেছেন টিকিটের কতটা হাহাকার। এবারের আইপিএল মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটার হিসেবে শেষ আইপিএল হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। গত বছরও ধোনিকে দেখার জন্য প্রতিটি স্টেডিয়ামে উন্মাদনা ছিল তুঙ্গে। যদিও সিএসকে আইপিএল খেতাব জয়ের পর ধোনি বলেছিলেন, অবসর ঘোষণার এটিই সেরা মুহূর্ত হলেও সমর্থকদের ভালোবাসার কারণে তাঁদের আরও খেলা দেখার সুযোগ দিতে চান।

হাঁটুর অপারেশন করিয়ে ফিট হয়ে এখন ধোনি আইপিএল খেলার জন্য পুরোদমে প্রস্তুত। এবার সিএসকে বনাম আরসিবি ম্যাচ ঘিরে আগ্রহের আরেকটা কারণ ধোনি বনাম বিরাট দ্বৈরথ। বিরাট এখন আরসিবির অধিনায়ক নন। তবে আরসিবির মুখ তিনিই।

ফলে এবারই সম্ভবত শেষবার চেন্নাইয়ে ধোনি বনাম কোহলি দ্বৈরথ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। অশ্বিন আজ এক্স হ্যান্ডলে লেখেন, সিএসকে বনাম আরসিবি ম্যাচের টিকিটের যে চাহিদা তা অবিশ্বাস্য। কিন্তু চিপকে এই ম্যাচটি, উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চাইছে আমার সন্তানরা। এরপরই চেন্নাই সুপার কিংস দলের কাছে অশ্বিন আর্জি জানান সাহায্যের জন্য।

চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে নামছে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়েই। বিদেশিরাও এসে গিয়েছেন। যদিও সিএসকে শিবিরের চিন্তা কিছুটা বাড়াল মুস্তাফিজুর রহমানের চোট। বাংলাদেশের এই পেসার শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ওডিআই খেলতে নেমে চোট পান।

চোটের কারণে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ক্র্যাম্প হলে খুব একটা চিন্তার কিছু নেই। যদিও হ্যামস্ট্রিং বা অন্য কোনও চোট লাগলে যদি তাঁকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় তাহলে মুস্তাফিজুরকে ছাড়াই উদ্বোধনী ম্যাচের ছক সাজাতে হবে চেন্নাই সুপার কিংসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+