IPL 2024: প্লে-অফের আগে চিন্তা বাড়ল নাইট শিবিরে, সল্টের পর অনিশ্চিতের তালিকাতে রাসেলও

আইপিএল প্লে-অফের দুয়ারে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই কেকেআরের নামের পাশে প্লে-অফের সিলমোহর পড়ে যাবে। এছাড়াও কেকেআরের বাকি থাকবে দুটি্ ম্যাচ। কিন্তু প্লে-অফে উঠলে ফিল সল্টের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ইংল্যান্ড তারকার সঙ্গে এবার অনিশ্চয়তার তালিকায় যুক্ত হল আন্দ্রে রাসেলের নামও।

আইপিএল শেষ হলেই বেজে যাবে টি২০ বিশ্বকাপের দামামা। ইতিমধ্যেই বেশিরভাগ দলই তাদের স্কোয়াডের নাম ঘোষণা করে দিয়েছে। এমনকি আইপিএলের আগে ভারত ছাড়া সব দলই একটি করে প্রস্তুতি সিরিজ খেলবে। ২৩ মে থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ শেষ হচ্ছে আইপিএল ফাইনালের দিন। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

Andre Russell

রাসেল বিশ্বকাপের দলেও আছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ দল প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য রাসেলকে ডেকে নিলে মহা সমস্যায়। পড়বে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার দেশের হয়ে টি২০ বিশ্বকাপ খেলবেন। ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএল-এর প্লে অফ পর্ব।
প্লে অফে উঠলে ক্লাসেনকে নিয়েও একই সমস্যায় পড়বে হায়দরাবাদ।

ইতিমধ্যেই ওপেনার ফিল সল্টকে নিয়ে বিপাকে পড়েছে নাইটরা। বিশ্বকাপের আগে ইংল্যান্ড টি২০ সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে।উদ্বেগ কাটেনি ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়েও। ২২ মে থেকে চারটি টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি সিরিজ় খেলার কথা রয়েছে ইংল্যান্ড এবং পাকিস্তানের। বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক এই দলটিই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। তাই কেকেআরের ফিল সল্ট, রাজস্থান রয়্যালসের জস বাটলারদেরও ফিরতে হতে পারে দেশে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ইংল্যান্ডের ক্রিকেট কর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। তবু আইপিএলের শেষ পর্যন্ত সল্ট, বাটলারদের পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

এ বারের আইপিএলে কেকেআরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন আন্দ্রে রাসেল। ব্যাট এবং বল হাতে দলকে প্রয়োজনীয় নির্ভরতা দিচ্ছেন। প্লে-অফে সল্ট, রাসেলদের না পাওয়া গেলে নাইটদের কম্বিনেশনই ভেঙে যাবে।

আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে কেকেআর। নাইট ব্রিগেড এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ফেলেছে। ৮টিতে জিতেছে। তিনটি ম্যাচ হেরেছে। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+