IPL 2024: প্লে-অফের আগে বিরাট স্বস্তি কেকেআরের, নির্ভরযোগ্য বিদেশি ক্রিকেটারকে পুরো আইপিএলে পাচ্ছে নাইটরা
আইপিএলের প্লে-অফ শুরুর আগে বিরাট স্বস্তি কেকেআর শিবিরে। ফিল সল্ট দেশে ফিরে গিয়েছেন, এমনকি আন্দ্রে রাসেলেরে খেলা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু সব উৎকণ্ঠার অবসান হয়েছে।টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে রাসেলকে বাইরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্লে-অফের ম্যাচে রাসলেকে নিয়েই মাঠে নামতে পারবে কেকেআর।
শুধু রাসেল নয় শারফের রাদারফোর্ডও কেকেআরে থাকছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের আরও এক ক্রিকেটার সুনীল নারিনকে নিয়ে অবশ্য কোনও সংশয় ছিল না কারণ তিনি টি২০ বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আইপিএলের আগে ভারত ছাড়া সব দলই একটি করে প্রস্তুতি সিরিজ খেলবে। ২৩ মে থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ শেষ হচ্ছে আইপিএল ফাইনালের দিন।

আইপিএলে খেলা ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি ক্রিকেটারেরাও ভারত ছাড়ছেন না। অর্থাৎ, রাজস্থান রয়্যালস পাবে রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাবে আলজারি জোসেফকে। এমনকি নিকোলাস পুরান, শাই হোপের মতো ক্রিকেটারদের আইপিএল শেষ হয়ে গেলেও তাঁরা প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে খেলবেন না। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের।
রাসেল বিশ্বকাপের দলেও আছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ দল প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য রাসেলকে ডেকে নিলে মহা সমস্যায় পড়ত কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার দেশের হয়ে টি২০ বিশ্বকাপ খেলবেন। একেই ফিল সল্ট চলে গিয়েছেন তার পর রাসেলকে না পাওয়া গেলে বিপদ বাড়ত কেকেআরের।
তরুণ বাঙালি প্লেব্যাক গায়িকা অন্তরা নন্দী তার নিজস্ব অনন্য স্টাইলে কেকেআরের থিম সং করব লড়ব জিতব গানটির একটি উপস্থাপনা তৈরি করেছেন। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অনুকুল রায় এবং ভেঙ্কটেশ আইয়ার সহ আমাদের কিছু খেলোয়াড় এই প্রচেষ্টায় যোগ দিয়েছিলেন। ভেঙ্কটেশ এমনকি গানের একটি ছোট অংশে তার কণ্ঠ দিয়েছেন।












Click it and Unblock the Notifications