IPL 2024: প্রত্যাবর্তনের আগে চাপে পন্থ? জেনে নিন পঞ্জাব-দিল্লির দলের সম্ভাব্য প্রথম একাদশ
শনিবার আইপিএলোর প্রথম ডাবল হেডারের ম্যাচ। নব নির্মিত মুলানপুর স্টেডিয়াম এবার পঞ্জাব সুপার কিংসের ঘরের মাঠ। শনিবাসরীয় দুপুরে প্রীতির দল পঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। খাতায় কলমে ম্যাচটা দিল্লি বনাম পঞ্জাবের। কিন্তু ম্যাচের যাবতীয় আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই তিনি ঋষভ পন্থ।
২০২২ সালের ৩০ ডিসেম্বর পথ দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল তাঁর ক্রিকেট ভবিষ্যত। ১৫ মাস পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্থ। এরফলে দিল্লি দলের শক্তিও অনেকটাই বাড়বে। তবে পন্থকে কি উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে? অনুশীলনে অন্তত উইকেটরক্ষকের ভুমিকাতেই দেখা গিয়েছে পন্থকে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে পন্থ জানিয়েছেন, 'আমি কিছুটা চিন্তিত, কিছুটা উত্তেজিত এবং কিছুটা চাপেও রয়েছি। আবার পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে আমি খুশি। আইপিএলের প্রথম ম্যাচে খেলার অপেক্ষায় আছি। মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না।যত বার মাঠে নামি, তত বার আলাদা অনুভূতি হয়।'
২০২২ সালের ৩০ ডিসেম্বর এক গাড়ি দুর্ঘটনা পন্থের জীবনকে এলোমেলো করে দেয়। প্রত্যাবর্তনের প্রাক্কালে পন্থ জানিয়েছেন, যত বেশি ক্ষণ সম্ভব ব্যাট করার চেষ্টা করতাম। প্রতি দিন একটু একটু করে উন্নতির চেষ্টা করতাম। ভবিষ্যত্ নিয়ে খুব বেশি ভাবতাম না। প্রতি দিন শুধু নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব হয়েছে।'
পন্টিং পন্থের প্রত্যাবর্তন প্রসঙ্গে বলেছেন, 'যখন অধিনায়ক ফিরে আসে, তখন গোটা ব্যাপারটা আরও রোমাঞ্চকর হয়ে যায়। ও আমাদের নেতা। ফ্র্যাঞ্চাইজির হৃদস্পন্দন। ওকে ফিরে পেয়ে আমাদের দল আরও শক্তিশালী হল।' যোগ করেছেন, 'বিশাখাপত্তনমে আমাদের এক সপ্তাহের প্রস্তুতি শিবির হয়েছে। আমার কথা বিশ্বাস করুন, ঋষভ তৈরি আর খেলার জন্য প্রস্তুত।
এবার আসা যাক পঞ্জাব শিবিরের কথায়। ঘরের মাঠ বদলে মুলানপুর স্টেডিয়ামে খেলতে নামছে প্রীতি জিন্টার দল। এই ম্যাচের আগে পঞ্জাব শিবিরের শক্তি বাড়িয়েছে জনি বেয়ারস্টোর আগমন। কারণ ২০২৩ সালের আইপিএলে জনি খেলতে পারেনিনি। ফলে ব্যাটিং অডারে তাঁর উপস্থিতি শক্তি বাড়াবে পঞ্জাবে।এছাড়া বল হাতে আর্শদীপ সিং, হর্ষল প্যাটেলরা আছেন যারা টি২০তে কার্যকরী ভূমিকা নিতে পারেন।
আইপিএলের ৩৬তম ভেন্যু মুলানপুর, এরআগে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলা হয়েছে এই স্টেডিয়ামে। উইকেটে বাড়তি বাউন্স রয়েছে। মাঠের বাউন্ডারিও যথেষ্ট বড়। শনিবার দুপুরে ম্যাচ রয়েছে ফলে তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকবে।
পঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং, স্যাম কারান, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, কাসিগো রাবাদা, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পন্থ, জ্যাক ফস্টার অথবা ত্রিস্তান সাবস, অভিষেক পোড়েল, রিকি ভুই, কুমার কুশাগ্র, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications