Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: নাইটদের সাজঘরে বইছে খুশির বাতাস, আহমেদাবাদ থেকেই শুরু হয়ে গেল ফাইনালের পরিকল্পনা, দেখুন ভিডিও

আইপিএল ফাইনালে কেকেআর। কোয়ালিফায়ার ১ ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ছন্দে রয়েছে কেকেআর। গ্রুপ পর্বে শীর্ষ থেকেই প্লে-অফে পৌঁছেছিল নাইট ব্রিগেড। এমনকি রানরেটের দিক থেকেও আইপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করে নাইটরা। এই সাফল্যের পেছনে রয়েছে সুখী সাজঘরের একটা বড় অবদান রয়েছে।

গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গিয়েছে নাইটদের সাজঘরের চিত্রটাই। মঙ্গলবার হায়দারাবাদকে হারানোর পরে কেকেআরের সাজঘরের সেই সুখী চিত্রটাই আরও একবার প্রকাশিত হলো। ফাইনাল উঠে আনন্দের জোয়ারে ভাসছে গোটা দল। সাজঘরেও খুশির বাতাস বইছে। বুধবার কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মণীশ পাণ্ডে।

IPL 2024

এই ভিডিওতে দেখা গিয়েছে কতটা ফিল গুড পরিবেশ রয়েছে কেকেআরের অন্দরে। হাসি মজার সঙ্গে বাজছে সিটিও। প্রতিটি ম্যাচের পরই কেকেআরের পক্ষ থেকে সেই ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করা হয়। তবে এই পারফরম্যান্স বিশ্লেষণ করেন দলের ক্রিকেটাররা, কোচ বা সাপোর্ট স্টাফদের কেউই এই ভূমিকা পালন করেন না ।

কোয়ালিফায়ারের ম্যাচে জেতার পর এই ভূমিকা পালন করলেন মণীশ পাণ্ডে। নিজের বক্তব্যের শুরুতে নাইঠ ক্রিকেটার বলেন, আজ আমাদের বোলিং ইউনিট খুব ভালো পারফর্ম করেছে, প্রথমেই বলতে হবে স্টার্কের কথা অনবদ্য বোলিং পারফরমেন্স করেছেন। স্টার্ক এছাড়াও হর্ষিত রানা, রাসেলও বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন আসলে আমরা এই ম্যাচের শুরুটা খুব ভালোভাবে করতে পেরেছিলাম স্টার্ক এবং অন্য পেসাররা শুরুতেই পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ওপরে চাপ সৃষ্টি করে।

সানরাইজার্স হায়দরাবাদের মতো কঠিন কর্তৃপক্ষকে ১৫৯ রানে আটকে রাখাটা মোটেই সহজ ছিল না কিন্তু আমরা সেই কাজটা করে দেখিয়েছি।

এর পাশাপাশি ফ্লিডারদের প্রশংসা করে পাণ্ডে বলেন, আমাদের ফিল্ডারদের কৃতিত্ব দিতে হবে তারা এই ম্যাচে ভালো ফিল্ডিং করেছেন বিশেষ করে রাসেলের রান আউট এই ম্যাচে বড় ফ্যাক্টর করে দিয়েছে। ব্যাটিং এর কথা বলতে গেলে উল্লেখ করতেই হবে গুরবাজ এবং নারিনের কথা কারণ সল্ট না থাকায় এই ম্যাচে প্রথমবার খেলতে নামল গুরবাজ। কিন্তু প্রথম ম্যাচে প্রথম বলেই কভার ড্রাইভ মেরে দারুন একটা ইনিংসে সূচনা করেন।'

একইসঙ্গী মণীশ বলেন, অবশ্যই বলতে হবে দুই ব্যাটসম্যানের কথা যারা এই জয়ের অন্যতম কান্ডারী একজন শ্রেয়স আইয়ার অন্যজন ভেঙ্কটেশ আইয়ার। দুরন্ত পারফরম্যান্স করে তারা দেখিয়ে দিয়েছেন যে কঠিন ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়।

তবে হায়দরাবাদকে হারালো এখনও কাজ যে শেষ হয়নি সে কথা উল্লেখ করেছেন মণীশ পাণ্ডে। তিনি বলেন আপাতত কয়েকদিন বিশ্রাম তারপর কিন্তু আমাদের ফাইনালে লক্ষ্যে প্রস্তুতি শুরু করতে হবে। কেননা আমাদের এখনো ট্রফি জয় এর কাজটাই বাকি রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+