IPL 2024: আইপিএল নিলামে ২৫ ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা! তালিকায় দাপট বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার
IPL 2024: আইপিএলের আসন্ন সংস্করণের জন্য ১৯ ডিসেম্বর নিলানের আসর বসছে দুবাইয়ে। গতকালই নিলামের জন্য নাম নথিভুক্ত করার সময়সীমা শেষ হয়েছে। মোট ২৫ জন ক্রিকেটারের বেস প্রাইস থাকছে সর্বাধিক ২ কোটি টাকা।
এই ২৫ জনের মধ্যে ৭ জন অস্ট্রেলিয়ার ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের সদস্য। এমনটাই দাবি করা হলো ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভ স্মিথ, জশ ইনগ্লিস ও শন অ্যাবটের নাম রয়েছে ২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিকেটারদের তালিকায়। চলতি ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজে বিধ্বংসী শতরান করে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের নজর কেড়েছেন ইনগ্লিস।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ৫৭৮ রান করেছিলেন, নেন ৫টি উইকেটও। ভারতের বাইরে প্রথমবার যে আইপিএল নিলাম হতে চলেছে তাতে ভারতীয় বংশোদ্ভূত এই কিউয়ি অলরাউন্ডারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। আইপিএলের তরফে ফ্র্যাঞ্চাইজিদের ১১৬৬ জন ক্রিকেটারের নামের তালিকা পাঠানো হয়েছে।
এই ক্রিকেটাররা আইপিএলের নিলামে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। এবার ফ্র্যাঞ্চাইজিগুলি ওই তালিকা দেখে তাদের পছন্দের ক্রিকেটারদের নামের তালিকা জমা দেবে। তা থেকে নিলামের জন্য চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা তৈরি করা হবে।
সর্বাধিক বেস প্রাইসের তালিকায় আছেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেটশিকারী জেরাল্ড কোয়েটজি, সানরাইজার্স হায়দরাবাদ থেকে ছেড়ে দেওয়া ইংল্যান্ড তারকা হ্যারি ব্রুক। ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন আরসিবির ছেড়ে দেওয়া হর্ষল প্যাটেল, কেকেআরের ছেড়ে দেওয়া শার্দুল ঠাকুর, উমেশ যাদবদের নাম।
ফ্র্যাঞ্চাইজিদের কাছে যে ১১৬৬ জনের তালিকা গিয়েছে তাতে অ্যাসোসিয়েট দেশের ৪৫ জন, দেশের হয়ে খেলেননি বা আনক্যাপড ৮১২ জনের জন্য। ভারতীয় দলের হয়ে খেলা ১৮ জন ক্রিকেটারের পাশাপাশি তালিকায় আনক্যাপড ভারতীয়র সংখ্যা ৮১২। এবারের মিনি নিলাম থেকে সর্বাধিক ৩০ বিদেশি-সহ ৭৭ জমকে নিতে পারবে ১০টি দল। মোট খরচ করতে পারবে ২৬২.৯৫ কোটি টাকা।
বেস প্রাইস ২ কোটি: হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, কেদার যাদব, মুজিব উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভার্টন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজি, রাইলি রুশো, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
বেস প্রাইস ১.৫ কোটি: মহম্মদ নবি, মোজেস হেনরিকেস, ক্রিস লিন, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, ড্যানিয়েল ওরাল, টম কারান, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, ক্রিস জর্ডন, ডেভিড মালান, টাইমাল মিলস, ফিল সল্ট, কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, জিমি নিশাম, টিম সাউদি, কলিন ইনগ্রাম, ওয়ানিন্দু হাসারঙ্গা, জেসন হোল্ডার, শেরফান রাদারফোর্ড।
বেস প্রাইস ১ কোটি: অ্যাশটন অ্যাগার, রাইলি মেয়ারডিথ, ডি'আর্কি শর্ট, অ্যাশটন টার্নার, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, ওয়েন পার্নেল, ডোয়েইন প্রিটোরিয়াস, আলজারি জোসেফ।












Click it and Unblock the Notifications