IPL 2023: বিরাট কোহলি গড়লেন একাধিক নজির, আরসিবি তারকার স্বার্থপর ব্যাটিংয়ে রুষ্ট সাইমন ডুল

আইপিএলে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের স্বমহিমায় দেখা গেল বিরাট কোহলিকে। সমর্থকরা তাঁর ব্যাটে শতরানের প্রত্যাশা করছিলেন। যদিও সেটা আসেনি। অমিত মিশ্রর বলে বড় শট খেলতে গিয়ে তিনি ক্যাচ দেন মার্কাস স্টইনিসের হাতে।

বিরাট এদিন চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেললেন। চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান পেলেন। ৩টি ম্যাচ খেলে কোহলি ১৬৪ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮২। গড় ৮২, স্ট্রাইক রেট ১৪৭.৭৪।

বিরাট কোহলি

বিরাট আইপিএলে ২২৬তম ম্যাচে ২১৮টি ইনিংসে মোট ৬৭৮৮ রান করেছেন। গড় ৩৬.৬৯, স্ট্রাইক রেট ১২৯.৫৪। পাঁচটি শতরান রয়েছে। আজ ৪৬তম অর্ধশতরান করলেন। ফলে আইপিএলে তিনি ৫১ বার ৫০ বা তার বেশি রান করলেন। ভারতীয়দের মধ্যে শিখর ধাওয়ানের এই নজির রয়েছে। শিখর আইপিএলে ২টি শতরান ও ৪৯টি হাফ সেঞ্চুরি পেয়েছেন।

আইপিএলে সর্বাধিক অর্ধশতরান রয়েছে ডেভিড ওয়ার্নারের। দিল্লি ক্যাপিটালসের বর্তমান অধিনায়ক ৫৭টি হাফ সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি করেছেন আইপিএলে। অর্ধশতরানের নিরিখে এদিন বিরাট শিখরের সঙ্গে ব্যবধান কমালেন। এর পাশাপাশি আরও নজির গড়লেন তিনি।

বিরাট কোহলি ফাফ দু প্লেসি

চিন্নাস্বামীতে বিরাট আজ নিয়ে ২৪ বার ৫০ বা তার বেশি রান করলেন। কোনও স্টেডিয়ামে সবচেয়ে বেশিবার এই নজির গড়ার ক্ষেত্রে তিনি স্পর্শ করলেন অ্যালেক্স হেলসের রেকর্ড। হেলস নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টি ২০-তে ২৪ বার ৫০ বা তার বেশি রান পেয়েছেন। চিন্নাস্বামীতে কোহলির ২১টি অর্ধশতরান ও তিনটি শতরান রয়েছে।

তার মধ্যে আইপিএলে ৭৭ ম্যাচে ২৪৮৯ রান করেছেন, গড় ৩৮.২৯, স্ট্রাইক রেট ১৩৯.৬৭। তিনটি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে। এখানে পাঁচটি টি ২০ আন্তর্জাতিকে কোহলির ১১৬ রান রয়েছে, একটি অর্ধশতরান রয়েছে।

virat kohli

বিরাট কোহলিই প্রথম ব্যাটার যাঁর আইপিএলে ৯টি দলের বিরুদ্ধে অর্ধশতরান রয়েছে। এদিন কিং কোহলি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকালেন। একমাত্র কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে কোহলির হাফ সেঞ্চুরি নেই। যদিও এত কিছুর মধ্যেও সমালোচিত হতে হলো কোহলিকে।

বিরাট কোহলি

এদিন পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে বিরাট কোহলি ২৫ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। টি ২০ ক্রিকেটে এটি পাওয়ারপ্লে-তে তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৯ ও ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৩৮ রান করেছিলেন। যদিও এদিন হাফ সেঞ্চুরি করতে বেশ খানিকটা সময় নেন কোহলি।

কোহলি এদিন হাফ সেঞ্চুরি করতে নেন ৩৫ বল। অর্থাৎ ১০ বল খেলে করেন ৮ রান। যা দেখে ধারাভাষ্যকার সাইমন ডুল রুষ্ট। তিনি বলেন, বিরাট ৮ রান করার জন্য ১০টি বল নিলেন! দ্রুতগতিতে চলা ট্রেনের মতো খেলার পরই ৪২ থেকে ৫০-এ পৌঁছে ১০টি বল লেগে গেল! বিরাট কোহলি ব্যক্তিগত মাইলস্টোনের বিষয়কে গুরুত্ব দেওয়াতেই এমনটা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+